জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কুমারশাইল সীমান্তে পুশইনকৃত ১২ রোহিঙ্গাকে থানায় সোপর্দ বিজিবি’র


প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ৮:১৬:২১ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখার বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ তাদের দেশের অবৈধ নাগরিককে ধারাবাহিকভাবে পুশইন করে যাচ্ছে। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না বিএসএফের অবৈধ পুশইন কার্যক্রম। শুক্রবার রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত দিয়ে ১২ জন রোহিঙ্গা মুসলমান নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দিলে লাতু বিওপির বিজিবির টহল দল তাদেরকে আটক করে শনিবার দুপুরে থানায় সোপর্দ করেছে। এরা সবাই কক্সবাজারের উখিয়া থানার বালুখালি শরনার্থী ক্যাম্পের বাসিন্দা। কোনো একসময় শরনার্থী ক্যাম্প থেকে তারা পালিয়ে অবৈধভাবে ভারতে চলে যায়।
আটককৃতরা হচ্ছে- বালুখালি শরনার্থী ক্যাম্পের সৈয়দ হোসেনের স্ত্রী মারিয়া খাতুন (৫০), ছেলে মো. রফিক (১২) ও মো. হোসেন (১০), একই ক্যাম্পের মোহাম্মদ আলীর স্ত্রী নুর খাতুন (৩০), ছেলে মো. হারেছ (৭), মেয়ে নুর হাবিবা (০৬) ও ছেলে আয়াশ (০৪), মৃত আব্দুস সালামের স্ত্রী সায়েরা খাতুন (৬০), ছেলে তারুক (১৮), মেয়ে সুমিয়া (১০) এবং মৃত আব্দুর রহমানের স্ত্রী রামেদা খাতুন (২০) ও মেয়ে রাশেদা বেগম (০৫)।
বিজিবি-৫২ ব্যাটালিয়ন ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাত একটার দিকে বিজিবি লাতু বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩৬৬/৩এস এর আনুমানিক ৭শ’ গজ অভ্যন্তরে নারী-পুরুষ ও শিশুসহ ১২ জনের একটি দল অবৈধভাবে অনুপ্রবেশ করে। এসময় বিজিবির টহল দল তাদের আটক করে। বিজিবির জিজ্ঞাসাবাদে জানায় তারা সবাই রোহিঙ্গা মুসলমান এবং শরনার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ জানান, যাচাই-বাচাই শেষে নিশ্চিত হওয়া গেছে আটককৃত ১২ জনই রোহিঙ্গা মুসলমান এবং কক্সবাজারের উখিয়া থানার একটি শরনার্থী ক্যাম্পের বাসিন্দা। পরবর্তী কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার দুপুরে আটককৃতদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, শনিবার দুপুরে বিজিবি ১২ জন রোহিঙ্গা মুসলমান নারী-পুরুষ ও শিশুকে থানায় সোপর্দ করেছে। এরা সবাই শরনার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল। এদেরকে সংশ্লিষ্ট শরনার্থী ক্যাম্পে পাঠানো হবে।

প্রচ্ছদ এর আরও খবর
খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম

অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম

সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির

সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির

সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১

সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১

সর্বশেষ সংবাদ
সীমান্তে ৪৮ বিজিবির ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
দাউদিয়া মাদ্রাসার ২২৫ বছর পূর্তি উদযাপন
দাউদিয়া মাদ্রাসার ২২৫ বছর পূর্তি উদযাপন
বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন
বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন
নবীগঞ্জের হাওরে সোনালি ধানের ঢেউ
নবীগঞ্জের হাওরে সোনালি ধানের ঢেউ
খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম
অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম
সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির
সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির
কমলগঞ্জে হামলায় যুবক নিহত
কমলগঞ্জে হামলায় যুবক নিহত
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১
সিলেটে ডেঙ্গুতে আবারও মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে আবারও মৃত্যু
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৮
সীমান্তে ১৯ বিজিবির এয়ারগানসহ বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির এয়ারগানসহ বিপুল চোরাইপণ্য জব্দ
নগরে ডিবির হাতে ৫ জুয়াড়ি আটক
নগরে ডিবির হাতে ৫ জুয়াড়ি আটক
কুমিল্লায় কাউছার হত্যা, সিলেটে গ্রেফতার আসামি
কুমিল্লায় কাউছার হত্যা, সিলেটে গ্রেফতার আসামি
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top