জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

দিরাই প্রেসক্লাবের নির্বাচন স্থগিত


প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ৯:১৪:৫৮ অপরাহ্ন

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাব নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় কর্মরত সাংবাদিক মহলে উত্তেজনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের সাংবাদিকতার ঐতিহ্যের ধারক দিরাই প্রেসক্লাবের নির্বাচন ঘিরে নানা অনিয়ম, পক্ষপাতিত্বের অভিযোগে ১১ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনটি স্থগিত করেন নির্বাচন কমিশন।

সকল সাংবাদিকের মাঝে সৌহার্দ্রপূর্ণ ও সম্প্রীতির সম্পর্ক বজায় রাখার কথা উল্লেখ করে দিরাই প্রেসক্লাবের নির্বাচনের স্থগিতাদেশ জারি করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক রুদ্র মিজান।

সাংবাদিকদের একটি অংশের দাবি তারা ফ্যাসিবাদমুক্ত, নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রেসক্লাব গঠনের জন্য নির্বাচনে অংশ নিয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। প্রেসক্লাবের সভাপতি পদপ্রার্থী সামছুল ইসলাম সরদার এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইমরান হোসাইন নির্বাচন কমিশনের কাছে ৬ জুন একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ৩ জন প্রার্থী জিয়াউর রহমান লিটন, আবু হানিফ ও প্রশান্ত সাগর দাস-এর মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছিলেন তারা। কিন্তু কমিশন সে বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে একতরফাভাবে নির্বাচন কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। এ বিষয়ে সামছুল ইসলাম সরদার বলেন, আমরা গণতান্ত্রিকভাবে একটি ফ্যাসিবাদমুক্ত প্রেসক্লাব চেয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব আমাদের সেই উদ্যোগকে ব্যাহত করেছে।

অন্যদিকে সাধারণ সম্পাদক প্রার্থী ইমরান হোসাইন জানান, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে ফ্যাসিস্ট সরকারের দোসরদের নিয়ে নির্বাচন করতে চেয়েছে। যা সাংবাদিক সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। এরপর একটি মহল বিএনপির কিছু নেতাদের নামে মিথ্যা সংবাদ পরিবেশন করে প্রেসক্লাবকে রাজনৈতিক রূপ দিতে অপচেষ্টা করলে আমরা এর তীব্র নিন্দা জানাই।

জানা গেছে, ৫ জুন সাধারণ সম্পাদক প্রার্থী জাকারিয়া হোসেন জুসেফ নির্বাচন থেকে সরে দাঁড়ান। এরপর বিভিন্ন অনিয়ম ও অস্পষ্ট প্রার্থিতা নিয়ে বিতর্ক চরমে ওঠে। অভিযোগ ওঠে- মনোনয়নপত্র সংগ্রহ না করেও প্রার্থিতা দেওয়া হয়েছে কিছু প্রার্থীকে, যার লিখিত ব্যাখা চাইলে কমিশন তা দিতে ব্যর্থ হয়। ফ্যাসিস্টদের নিয়ে নির্বাচন করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়।

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম বিষয়টি নিয়ে মধ্যস্থতার চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি। নির্বাচনকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সংঘাত এড়াতে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা নির্বাচন কমিশনকে নির্বাচন স্থগিত করার আহ্বান জানান। পরে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন স্থগিত করেন। এই ঘটনাকে ঘিরে দিরাইয়ে সচেতন মহল ও সাংবাদিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হয়েছে। সাধারণ মানুষ এবং সচেতন মহল আশা করছেন, সবপক্ষের মতামতের ভিত্তিতে দিরাই প্রেসক্লাব শীঘ্রই গণতান্ত্রিক ও নিরপেক্ষ নেতৃত্ব পাবে।

এ ব্যাপারে দিরাই প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রুদ্র মিজান বলেন, একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি। আমরা চাই সকলের মধ্যে সৌহার্দ্র্যপূর্ণ সম্প্রীতির সম্পর্ক বজায় থাকুক। সবকিছু বিবেচনায় আপাতত দিরাই প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করা হলো।

সুনামগঞ্জ এর আরও খবর
ছাতকের আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেফতার

ছাতকের আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেফতার

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

শান্তিগঞ্জে নৌকা বাইচ ঘিরে সংঘাতের শঙ্কা, বন্ধ চেয়ে আবেদন

শান্তিগঞ্জে নৌকা বাইচ ঘিরে সংঘাতের শঙ্কা, বন্ধ চেয়ে আবেদন

ছাতকে আওয়ামী লীগ নেতাকে গণধোলাই

ছাতকে আওয়ামী লীগ নেতাকে গণধোলাই

সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি আসবেন বলে!
রাষ্ট্রপতি আসবেন বলে!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
তৃপ্ত নন আরিফ
তৃপ্ত নন আরিফ
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top