জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মৌলভীবাজারে বিএনপির সম্মেলনে ডা. জাহিদ:  বিএনপির ঠিকানা বাংলাদেশের ১৮ কোটি মানুষের মাঝে বিস্তৃত 

প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৫, ৯:২৮:৪২ অপরাহ্ন

সম্মেলন ও কাউন্সিল বাতিলের দাবীতে স্থানীয় বিএনপি’র (একাংশের) অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এ. জেড. এম জাহিদ হোসেন বলেছেন, মনে রাখতে হবে স্বৈরাচারের দোসররা আমাদের বাড়ির আশেপাশে আছে। আমাদের শহরে আছে, গ্রামেগঞ্জে আছে। তাদের কাছে লুণ্ঠিত অনেক অর্থ আছে। আপনাকে অথবা দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করতে পারে। বাঁচার জন্য বিভিন্ন ধরনের কুৎসা রটনা, বিভিন্ন ধরনের কর্ম কৌশল করতে পারে। সেই ষড়যন্ত্রে আমরা যাতে পা না দেই।
রোববার দুপুরে প্রায় ১৯ বছর পর অনুষ্ঠিত মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা: এ. জেড. এম জাহিদ আরও বলেন, আজকে অনেকে অনেক ধরনের কথা বলে। সুষ্পষ্ট ভাষায় বলে দিতে চাই বিএনপির ঠিকানা বাংলাদেশের ১৮ কোটি মানুষের মাঝে বিস্তৃত। বিএনপিকে একটু ধাক্কা দিলে হেলে পড়বে এটি ভাবার কোন কারণ নেই। পলায়নকৃত স্বৈরাচার শত গুম, হত্যা, লক্ষ লক্ষ মামলা ও আসামী করে ১৭ বছরেও বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি।
মৌলভীবাজার সদর উপজেলার এম সাইফুর রহমান স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত সম্মেলন পূর্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
সদর উপজেলা বিএনপির আহবায়ক বদরুল আলমের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং সদস্য বকসি মিসবাহ উর রহমানের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন ২০২৫ এর উদ্বোধন করেন প্রধান অতিথি।
পরবর্তী কাউন্সিলে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল মুকিত।
এদিকে, চলতি সম্মেলন ও কাউন্সিল বাতিলের দাবীতে স্থানীয় বিএনপি’র (একাংশের) অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা সম্মেলন চলাকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে রোববার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি মৌলভীবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হতে শুরু হয়ে হামিদিয়া পয়েন্টে গিয়ে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মুহিতুর রহমান হেলাল এর সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সদস্য ওয়াহিদুর রহমান জুনেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, মাহবুব ইজদানী ইমরান, সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান খালিছুর রহমান, হুমায়ূন কবির, সাহাব উদ্দিন আহমদ, সাবেক চেয়ারম্যান এনামুল হক রাজা প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন

পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ইউপি নির্বাচন: বৈঠকেও চূড়ান্ত হলো না তারিখ
ইউপি নির্বাচন: বৈঠকেও চূড়ান্ত হলো না তারিখ
মহাসড়কে আগস্টে ৪৮১ জনের প্রাণহানি
মহাসড়কে আগস্টে ৪৮১ জনের প্রাণহানি
দোয়ারাবায় ৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
দোয়ারাবায় ৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন
জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
তাহিরপুরের বজ্রপাতে যুবকের মৃত্যু
তাহিরপুরের বজ্রপাতে যুবকের মৃত্যু
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে সৃজনশীল পণ্য মেলা বন্ধের দাবি
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে সৃজনশীল পণ্য মেলা বন্ধের দাবি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top