জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রাজনগর বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত : নুরুল সভাপতি, আব্বাস সম্পাদক

প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ৮:১১:৫৬ অপরাহ্ন

শংকর দুলাল দেব, রাজনগর ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলন ও কাউন্সিলে সভাপতি হিসেবে নুরুল ইসলাম সেলুন এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্বাস আলী নির্বাচিত হয়েছেন। রাজনগর সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা ও উপজেলার সর্বস্তরের নেতা-কর্মীর সরব উপস্থিতিতে ২৮ জুন শনিবার সুষ্ঠু ভাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা ও উপজেলা বিএনপি’র দলীয় সূত্রে জানাযায়, বিগত ২০০৮ সালের ২৫ নভেম্বর সর্বশেষ উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে পতিত সরকারের নানামুখী দমন-পীড়ন, তৎকালীন সাধারণ সম্পাদক সরওয়ার খানের অকাল মৃত্যু এবং দলীয় কার্যক্রমে স্থবিরতার কারণে নিয়মিত সম্মেলন করা সম্ভব হয়নি। এছাড়া মাঝে কয়েকবার সম্মেলনের উদ্যোগ নিলেও পতিত সরকারের দমন-পীড়নে সম্মেলন করা সম্ভব হয়নি। পরবর্তীতে গত বছরের ৫ আগস্টের পর উপজেলা বিএনপি’র তৃণমূল নেতা-কর্মীরা পূনরায় রাজনৈতিক ময়দানে চাঙ্গা হতে থাকেন। দলীয় কার্যক্রম গতিশীল করতে বিগত ২৯ জানুয়ারি উপজেলা বিএনপি’র পূর্ববর্তী কমিটি ভেঙ্গে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। জেলা কমিটির নির্দেশে এই আহ্বায়ক কমিটি গত ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজনগরের ৮ ইউনিয়নে সম্মেলন সম্পন্ন করে। কেন্দ্রের নির্দেশে জেলা বিএনপি ২৮ জুন শনিবার রাজনগর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিলের তারিখ নির্ধারণ করে।
২৮ জুন শনিবার সকাল ১০টায় রাজনগর সরকারি কলেজে আয়োজিত সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। উপজেলা বিএনপি’র আহ্বায়ক জামি আহমদের সভাপতিত্বে এবং জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন সঞ্চালনায় উক্ত সম্মেলন ও কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধূরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ জি কে গউছ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক এড ফয়জুল করিম ময়ুন, মৌলভীবাজার জেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক মোঃ আব্দুল মুকিত, রাজনগর উপজেলা বিএনপি’র কাউন্সিল পরিচালনা পর্ষদের প্রধান বকশী মিছবাহ উর রহমান, সদস্য মুজিবুর রহমান মজনু, মনোযার আহমেদ রহমান প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ৫৬৮ জন কাউন্সিলর নিয়ে দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতীহীন কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে আগামী ২ বছরের জন্য নুরুল ইসলাম সেলুন সভাপতি, কবির মিয়া সিনিয়র সহ সভাপতি, আব্বাস আলী সাধারন সম্পাদক, জাহাঙ্গীর আলম যুগ্ম সাধারণ সম্পাদক এবং রুপক দেব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়।

প্রচ্ছদ এর আরও খবর
বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন

পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ইউপি নির্বাচন: বৈঠকেও চূড়ান্ত হলো না তারিখ
ইউপি নির্বাচন: বৈঠকেও চূড়ান্ত হলো না তারিখ
মহাসড়কে আগস্টে ৪৮১ জনের প্রাণহানি
মহাসড়কে আগস্টে ৪৮১ জনের প্রাণহানি
দোয়ারাবায় ৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
দোয়ারাবায় ৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন
জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
তাহিরপুরের বজ্রপাতে যুবকের মৃত্যু
তাহিরপুরের বজ্রপাতে যুবকের মৃত্যু
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে সৃজনশীল পণ্য মেলা বন্ধের দাবি
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে সৃজনশীল পণ্য মেলা বন্ধের দাবি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top