বিএনপির আন্দোলনেই আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে পালিয়েছে: মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৫, ৭:১৪:১৬ অপরাহ্ন

জুড়ী সংবাদদাতা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের আন্দোলনের কারণে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে পালিয়েছে। একটি স্বচ্ছ, স্বাভাবিক, গ্রহণযোগ্য ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে দেশের উপর মানুষের মালিকানা পুন:প্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করছে। মানুষ নিজ দেশের সাথে যে সম্পৃক্ততা হারিয়ে ফেলেছিল আমরা তা ফিরিয়ে আনতে চাই। একমাত্র নির্বাচনের মাধ্যমেই জবাবদিহিতা, আইনের শাসন ও অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব।
শনিবার বিকেলে জুড়ীতে যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদের আমন্ত্রণে ও জাগরণ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে আসাদ উদ্দিন বটল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাগরন সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট ল’কলেজের সাবেক এজিএস ও মিশিগান বিএনপি’র সদস্য সৈয়দ মোশাররফ চৌধুরী লিটু, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ড. মুদাব্বির হুসেন মুনিম, জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম রেজা, সিলেট কতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব শুয়াইব আহমদ শোয়েব, মিশিগান বিএনপির সদস্য মোহাম্মদ মুমিন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুর ইসলাম মোমিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম রাজ্জাক রুমেল, জুড়ী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমএ মুহাইমিন শামিম, হাবিবুর রহমান আছকর, শাহীন আহমেদ রুলন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী শোয়েব, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সিলেট বিএনপি নেতা ফয়েজ আহদ মুরাদ, হএম এ মান্নান, জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মকদ্দস আলী প্রমুখ।
ফাইনাল খেলায় গোয়ালবাড়ী টাইগার্স প্রবাসী যুব সংঘ ভুকশিমইলকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করে।






