সুনামগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ৭:৩১:৪২ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃংখলা পরিস্থতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্যবৃন্দসহ জেলা অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।







