মৌলভীবাজারে ফুটবল খেলার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৬:১০:৪৭ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা ও সিলেট অঞ্চল টিম সদস্য ও মৌলভীবাজার-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুল মান্নান বলেছেন, যুব সমাজ হচ্ছে সব পরিবর্তনের মূল। এই ৩৬ জুলাইয়ে যুব সমাজের ভূমিকা অগ্রগণ্য। সুতরাং আগামীতেও চাঁদাবাজ জুলুমবাজমুক্ত ন্যায় ইনসাফভিত্তিক সমাজ গঠনে আপনারা যদি ভূমিকা রাখেন, তাহলে ইনশাল্লাহ এই দেশ একটি সুন্দর সোনালী সমাজে গঠিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফায়ার ক্লাব এর আয়োজনে ৩৬শে জুলাই শহীদ স্মৃতি কাপ ফুটবল টুর্ণামেন্ট রঘুনন্দনপুরে লিজেন্ড স্পোর্টস এরিনা ইনডোর স্টেডিয়ামে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন তিনি।
ফায়ার ক্লাবের উপদেষ্টা মো: মোতাহির আলম এর সঞ্চালনায় ও খেলা পরিচালনা কমিটির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে ও খেলা পরিচালনা কমিটির সেক্রেটারি কাওছার আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. আব্দুল ওয়াহিদ, মৌলভীবাজার জেলা ও দায়রা জজ কোর্টের সিভিল কোর্ট কমিশনার রিপন আহমদ, সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদ, ওয়ারিয়র্স অব জুলাই মৌলভীবাজার জেলার আহ্বায়ক ডা. মো: সাহাব উদ্দিন বাবলু, মৌলভীবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও মৌলভীবাজার সদর উপজেলা যুব বিভাগের সভাপতি সাকিবুর রহমান মেরাজ, পৌরসভার ২ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী দিদারুল আলম প্রমুখ।
খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরষ্কার ও মেডেল তুলে দেন অতিথিগণ।






