সমাজের পরিবর্তনের জন্য সাহসিকতার সহিত কাজ করতে হবে : সালাম মাদানি
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ৭:১৮:০৩ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: সিলেট মহানগরী জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ছাতক-দোয়ারা আসনে জামায়াতের মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি বলেছেন আমাদের রুকনদের উচিত সত্য ও ন্যায়ের পথে অটল, অবিচল থেকে সমাজে পরিবর্তনের জন্য সাহসিকতার সঙ্গে কাজ করা। আল্লাহর ওপর ভরসা রেখে, আল্লাহর আইন ও সৎলোকের শাসন কায়েমসহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রুকনদের নেতৃত্ব দিতে হবে। তিনি শনিবার সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুনুর রশিদের সভাপেিতত্ব এবং উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন এর পরিচালনায় এতে দারসুল হাদিস পেশ করেন সুনামগঞ্জ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।
উপস্থিত ছিলেন উপজেলা নায়বে আমীর মাস্টার কামাল উদ্দিন, ডা.হারিছ মিয়া, মাওলানা সিদ্দিকুল ইসলাম, মো.দিলোয়ার হোসেন, মো.খলিলুর রহমান, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সিরাজুল ইসলাম, অধ্যাপক জাহারুল ইসলাম, ডা.আব্দুল হান্নান প্রমুখ।






