জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সড়ক যোগাযোগে হাওরপাড়ের লাখো মানুষের দুর্ভোগ


প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ৭:৩৬:৫৮ অপরাহ্ন


জামালগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার প্রায় ২ লাখ মানুষের কান্না আজো কেউ শুনেনি। শিক্ষা-স্বাস্থ্য যোগাযোগের ক্ষেত্রে আজো পিছিয়ে রয়েছে হাওরবেষ্টিত এই উপজেলাবাসী। চরম উদাসীনতা ও বৈষম্যহীনতায় বিগত সরকারের আমলেও জামালগঞ্জের কাঙ্খিত উন্নয়নের ক্ষেত্রে আলোর মুখ দেখেনি উপজেলাবাসী। বিশেষ করে জামালগঞ্জ-সাচনাবাজার সুরমা নদীতে সেতু নির্মাণ দাবি ও জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক পথ নির্মাণ দাবি আজো স্বপ্ন হয়ে রয়েছে হাওরপাড়ের ২ লাখ মানুষের।

জামালগঞ্জ থেকে সড়ক যোগাযোগের ক্ষেত্রে হাওরপাড়ের লাখো মানুষের চরম দুর্ভোগ আর দুর্দশা যেন পিছু ছাড়েনা। এই সড়কে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়েই চলছেন প্রতিদিন। কবে আলোর মুখ দেখবে তা প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে জনসাধারনের কাছে।

জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কে জামালগঞ্জের ২ লাখ মানুষ ছাড়াও ধর্মপাশা, মধ্যনগর ও নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কিয়দাংশ যাত্রীরাও সিলেট-সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কে প্রতিনিয়তই যাতায়াত করেন। দিরাই রাস্তার মোড়ে কাঠইর নামক স্থানের রাস্তা থেকে জামালগঞ্জ সদর হেড কোয়ার্টার পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার সড়কের বেহাল দশা, ভাঙ্গা ও খানাখন্দের কারণে যাত্রী চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়কের জামালগঞ্জের প্রবেশদ্বার নোয়াগাঁও থেকে উজ্জ্বলপুর, শাহাপুর, জামালগঞ্জ নতুনপাড়া নামক স্থানে ভাঙ্গা সড়ক ও ইট সলিং এর কারণে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। এই স্থানটি এখন যাত্রীদের মরনফাঁদে পরিণত হচ্ছে। যে কোন মুহূর্তেই বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন যে কেউ। গত ২২ সালের বন্যায় উজ্জ্বলপুরের অংশ ভেঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুই তীরে খেয়া পাড় হয়ে দুই ভাগে চলাচল করেছেন যাত্রীরা। গত বছর কিছুটা চলাচলের উপযুক্ত করা হলেও বর্ষায় এই উজ্জ্বলপুরের অবস্থা আরো নাজুক হয়ে যায়। চলাচলে যাত্রীদের শংকা কাজ করে। অবশ্য চলতি বছর যৎ সামান্য খানাখন্দ ভরা হলেও তা আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন যাত্রীরা।

জামালগঞ্জ থেকে কোন রোগীকে সুনামগঞ্জ কিংবা বিভাগীয় শহর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হলে চরম দুর্দশায় পড়তে হয় রোগীর স্বজনদের। স্থানীয় গাড়ি চালক ও যাত্রীরা জানান, এই সড়ক তাদের জীবনের গতিশীলতা কমিয়ে দিয়েছে। চরম দুর্ভোগ আর জীবনের ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে তাদের।

এছাড়া জামালগঞ্জ সদরের নতুনপাড়ার মূল সড়কের ইট সলিং, নয়াহালট ও উত্তর কামলাবাজ গ্রামের অভ্যন্তরীন সড়ক ও উপজেলা থেকে গ্রামীণ সড়কগুলো সংষ্কার না হওয়ায় রোগী, বয়ষ্ক মানুষ, শিশু ও গর্ভবতী মা’দের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে বেকায়দায় পড়তে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ২০২২ সালে বন্যার পর থেকে দুই বছরেও সড়কে যান চলাচল উপযোগি করতে সরকারিভাবে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এলজিইডির মাধ্যমে কামলাবাজ সড়কের কিছুটা কাজ হলেও নয়াহালট পূর্ব পাড়া মাদ্রাসা পর্যন্ত সড়ক যোগাযোগ এখনো হয়নি।

এদিকে, জামালগঞ্জ-মন্নানঘাট সড়কেও বেহাল দশার কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। এই সড়কে বেশীরভাগ ভাঙ্গা ও খানাখন্দে ভরা। তবুও মানুষ চলছে জীবনের চরম ঝুঁকি নিয়ে। উপজেলার সেলিমগঞ্জ বাজার থেকে গজারিয়া বাজারের যাতায়াতেও দুর্ভোগের শেষ নেই। নোয়াগাঁও বাজার থেকে ভীমখালী বাজার হয়ে হাসনাবাজ-মল্লিকপুরের গ্রামীণ সড়কটিও রয়েছে ঝুঁকিপূর্ণ। সাচনাবাজার থেকে দুর্লভপুর পর্যন্তও সড়কের বেহালদশা হয়ে পড়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: সানোয়ার হোসেন বলেন, ২০২২ সালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এই সড়কের জামালগঞ্জ অংশের জরুরী মেরামতের কাজ কিছুটা করেছি। সম্প্রতি ঢাকা থেকে এলজিইডির ডাইরেক্ট এসে সরেজমিনে পরিদর্শন করেছেন। আমরা জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কে জামালগঞ্জ অংশ ও জামালগঞ্জ-মন্নানঘাট সড়কের সকল মেজারমেন্ট করে ফাইল পাঠিয়েছি। আশা করি এই প্রকল্প দ্রুত অনুমোদন হলেই টেন্ডার প্রকৃয়া আসবে এবং খুব শীঘ্রই আমরা এই কাজ শুরু করতে পাড়বো।

প্রচ্ছদ এর আরও খবর
শ্রমিক বিক্ষোভে তিন শতাধিক পোশাক কারখানায় ছুটি

শ্রমিক বিক্ষোভে তিন শতাধিক পোশাক কারখানায় ছুটি

শ্রমিক বিক্ষোভে সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৪০০ কারখানায় ছুটি 

শ্রমিক বিক্ষোভে সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৪০০ কারখানায় ছুটি 

খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম

অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম

সর্বশেষ সংবাদ
শ্রমিক বিক্ষোভে তিন শতাধিক পোশাক কারখানায় ছুটি
শ্রমিক বিক্ষোভে তিন শতাধিক পোশাক কারখানায় ছুটি
শ্রমিক বিক্ষোভে সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৪০০ কারখানায় ছুটি 
শ্রমিক বিক্ষোভে সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৪০০ কারখানায় ছুটি 
সীমান্তে ৪৮ বিজিবির ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
দাউদিয়া মাদ্রাসার ২২৫ বছর পূর্তি উদযাপন
দাউদিয়া মাদ্রাসার ২২৫ বছর পূর্তি উদযাপন
বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন
বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন
নবীগঞ্জের হাওরে সোনালি ধানের ঢেউ
নবীগঞ্জের হাওরে সোনালি ধানের ঢেউ
খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম
অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম
সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির
সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির
কমলগঞ্জে হামলায় যুবক নিহত
কমলগঞ্জে হামলায় যুবক নিহত
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১
সিলেটে ডেঙ্গুতে আবারও মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে আবারও মৃত্যু
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৮
সীমান্তে ১৯ বিজিবির এয়ারগানসহ বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির এয়ারগানসহ বিপুল চোরাইপণ্য জব্দ
নগরে ডিবির হাতে ৫ জুয়াড়ি আটক
নগরে ডিবির হাতে ৫ জুয়াড়ি আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top