জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ আটক ২৩

প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ৫:৫০:৫৭ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১২ বাংলাদেশিসহ ২৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। বিভাগ বলছে, নিলাই এলাকায় অবৈধ অভিবাসীদের ধরতে পরিচালিত এক বিশেষ অভিযানে কিছু অভিবাসী ‘স্পাইডারম্যান’-এর মতো আচরণ করে ছাদে চড়ে কিংবা বারান্দা পেরিয়ে অন্য ইউনিটে লাফিয়ে পালানোর চেষ্টা করে।

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে প্রায় ১১টার দিকে, যখন নেগরি সেমবিলানের ইমিগ্রেশন বিভাগ পাংসাপুরি চেম্পাকা কোর্ট ও বান্দার বারু নিলাই এলাকায় অভিযান চালায়। নেগরি সেমবিলান ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ ট্যান আই কিয়াং জানান, ৯৩ জন কর্মকর্তার অংশগ্রহণে পরিচালিত এ অভিযানে মোট ২৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

তিনি বলেন, অভিযানে ২৯৯ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ২২ থেকে ৫১ বছর বয়সী ২৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ২১ জন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে ১২ জন বাংলাদেশের নাগরিক, নয়জন ভারতের, একজন ইন্দোনেশিয়ার এবং একজন পাকিস্তানের নাগরিক।

অভিযানের সময় ভবনের পঞ্চম তলায় কিছু অভিবাসী জীবন ঝুঁকি নিয়ে নিজেদের অ্যাপার্টমেন্ট থেকে পাশের ইউনিটে বারান্দা বেয়ে পালানোর চেষ্টা করে বলে জানান তিনি। কিছুজন আবার ছাদের নিচে বা পানির ট্যাংকের ওপর লুকিয়ে ছিল। তবে শেষ পর্যন্ত সবাইকে চিহ্নিত করে আটক করা হয়েছে বলে জানান কেনিথ ট্যান। তিনি আরও জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযোগে বলা হয়েছিল, ঐ এলাকায় বহু বিদেশি বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করছে।

আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন, পাসপোর্ট আইন এবং ইমিগ্রেশন বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব আটককৃতদের লেনগেং ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে তদন্ত ও পরবর্তী আইনানুগ পদক্ষেপের জন্য।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, যে কোনো মালিক বা ব্যক্তি অবৈধ অভিবাসীদের আশ্রয় বা কাজের সুযোগ দিলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি আদালতে মামলা দায়ের করা হতে পারে।

আন্তর্জাতিক এর আরও খবর
১০১ চুক্তি পর্যালোচনায় ঢাকা, যা বলল ভারত

১০১ চুক্তি পর্যালোচনায় ঢাকা, যা বলল ভারত

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম 

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম 

বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের

ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের

সর্বশেষ সংবাদ
পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ 
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top