ধানের শীষকে বিজয়ী করুন কাঙ্ক্ষিত উন্নয়ন পাবেন : শফি এ চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৫:১৬ অপরাহ্ন

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য শফি আহমদ চৌধুরী বলেছেন, বিগত দিনে দক্ষিণ সুরমা উপজেলা বাস্তবায়ন সহ মানব কল্যাণে যেভাবে কাজ করেছিলাম, এম এ মালিক নির্বাচিত হলে ইনশাআল্লাহ ঠিক একইভাবে এই এলাকার উন্নয়ন কাজ হবে।
শুক্রবার রাতে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক নির্বাচনী সভায় এবং মোগলাবাজার ইউনিয়নের দুপাখান্দি গ্রামে এক মতবিনিময় সভায় উপরোক্ত আহ্বান জানান শফি আহমদ চৌধুরী। তিনি আরো বলেন, এম এ মালিক একজন নন্দিত রাজনীতিবিদ। তাকে ধানের শীষ এ ভোট দিয়ে নির্বাচিত করলে দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ বাসী ঠকবেনা। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া মনোনীত প্রার্থী এম এ মালিক কে ধানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করতে তার নির্বাচনী এলাকার জনসাধারণের প্রতি আহ্বান জানান।
দাউদপুর ৭ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা জনাব বদরুল ইসলাম। যুবদল নেতা শফি খানের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলদার আহমদ চৌধুরী কচি। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা এটিএম মাসুদ অখিল দাউদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক শামসুর রহমান শামীম যুবনেতা বাবল হোসেন বাবুল সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল এবং জমিয়ত ও আল ইসলাম নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি





