মহান শহিদ দিবসে জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৮:৫২ অপরাহ্ন

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেন, একুশের চেতনা আজ বিশ্বব্যাপী ভাষার মর্যাদা রক্ষার প্রতীকে পরিণত হয়েছে। ভাষাবৈচিত্র্য সংরক্ষণ, বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। তিনি ভাষা শহীদদের মাগফিরাত কামনা করেন এবং দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এই চেতনাকে ধারণ করে দীর্ঘ সংগ্রাম অতিক্রম করে আজ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে আরও সুসংহত করতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, জেলা বিএনপির সহসভাপতি শহিদ আহমদ চেয়ারম্যান, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, এড. সাঈদ আহমদ, উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সম্পাদক এড. মোস্তাক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদসহ বিএনপি ও অঙ্গুসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সিলেটবাসী উপস্থিত ছিলেন।
একই সঙ্গে যথাযথ মর্যাদায় সিলেট জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর ইউনিট নিজ নিজ এলাকায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে। বিজ্ঞপ্তি





