বড়লেখায় তারুণ্য নাট্য গোষ্ঠীর ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৭:৩১:০৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় সাংস্কৃতিক সংগঠন তারুণ্য নাট্যগোষ্ঠীর ১৪ সদস্যের কার্যকরি কমিটি প্রকাশ করা হয়েছে। এই উপলক্ষে শনিবার বিকেলে পৌরশহরের একটি রেস্টুরেন্টে নাট্যশিল্পী ও সুধীজনদের উপস্থিতিতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।
প্রভাষক বদরুল ইসলাম মনুর সভাপতিত্বে ও সাংবাদিক হানিফ পারভেজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও গালিব চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, শাহ নিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মালিক, তারুণ্য নাট্যগোষ্ঠীর সাবেক সভাপতি নাসের সরকার মনি, প্রথমা সংগীত একাডেমির পরিচালক তপন চৌধুরী, বাউল শিল্পী আয়াজ বাঙ্গালী, সংগীত শিল্পী মুজিবুর রহমান প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা জাসাস সভাপতি তাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রভাষক বদরুল ইসলাম মনুকে সভাপতি, সাইফুল আলম রাসেলকে সাধারণ সম্পাদক ও সাংবাদিক হানিফ পারভেজকে সাংগঠনিক সম্পাদক করে তারুণ্য নাট্যগোষ্ঠীর ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি শুভাশিস দে শুভ্র ও হালিমাতুস সাদিয়া লিলি, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান কবির ও নাদের আহমদ, প্রচার সম্পাদক জালাল আহমদ, সম্পাদক মঞ্চ সাইদুল ইসলাম, নাট্য সম্পাদক সুমিতা চক্রবর্তী, সম্পাদক মহিলা হামিদা বেগম ঝুমা, সম্মানিত সদস্য শেফালী রানী পাল, তাহমিদ ইশাদ রিপন ও নজমুল ইসলাম।





