জুড়ীতে শিবিরের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৬, ৭:৫০:৪১ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ীতে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ শাখার সভাপতি রুবেল আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি ফরিদ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার অর্থ সম্পাদক জুয়েল হোসেন, উপজেলা সভাপতি এমরান হোসেন মনিয়ার, সাবেক সভাপতি আলমগীর হোসাইন, আব্দুস সাত্তার, জাতীয় নাগরিক পার্টির জেলা সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জামায়াত নেতা ইকবাল হোসাইন ও সাবেক কলেজ সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।





