এতিমদের নিয়ে বিজয়ের কণ্ঠ’র ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৭:৩৩:২৪ অপরাহ্ন

‘দৈনিক বিজয়ের কণ্ঠ’ পত্রিকার পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরের ছোটমণি নিবাসের এতিম শিশুদের নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক জে. এ কাজল খানের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক আব্দুল খালিক এবং নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইবনে সিনা হাসপাতাল লিমিটেড সিলেটের চেয়ারম্যান ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সমাজ সেবা কার্যালয় সিলেটের উপ-পরিচালক আব্দুর রফিক, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড’র সিলেট বিভাগীয় ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দিন খন্দকার, ইবনে সিনা হাসপাতাল লিমিটেড সিলেটের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ ওবায়দুল হক, সাংবাদিক সাইফুর রহমান তালুকদার, সমাজসেবক রব্বানী হোসেন, ব্লু-ওয়াটার শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শাহেদ আহমদ, সমাজ সেবক কাজী মো. মাসুদ মিয়া, সিলেট মহানগর বিএনপির প্রচার সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, সমাজ সেবক মো. কামরুজ্জামান জুবের।
বিজয়ের কণ্ঠ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন, নিজস্ব প্রতিবেদক ইসমাইল আলী টিপু, ওয়াহিদ উদ্দিন চৌধুরী, নিজাম উদ্দিন ও সুলেমান সিদ্দিকি-সহ বিজয়ের কণ্ঠ পরিবারের প্রতিনিধি ও সংবাদদাতাগণ। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মো. সালেহ আহমদ। বিজ্ঞপ্তি





