শাবিতে ইন্টারন্যাশনাল হেল্প ডেস্ক স্থাপন
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৬, ৭:৩৫:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইন্টারন্যাশনাল হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে| বৃহস্পতিবার (১৬ এপ্রিলবিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে এ তথ্য জানানো হয়|
এতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একাডেমিক বিভিন্ন কাগজপত্র উত্তোলন ও বিভিন্ন তথ্য আদান প্রদানের সহজীকরণের লক্ষ্যে ভাইস চ্যান্সেলরের তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল হেল্প ডেস্কের কর্মকর্তা হিসেবে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও এপিএস টু ভিসি হাবিবুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো| তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন| কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো| যেকোনো প্রয়োজনে নিম্নোক্ত ইমেইল hr78-exm@sust.edu ও ০১৯২১৯৭৯০৮৩ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে|





