বিয়ানীবাজারে বিশ্বমানের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন করলেন প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৬, ৯:০৭:২৮ অপরাহ্ন

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন এর নবনির্মিত ভবন ‘সায়রা খানম উইং-এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘বিশ্বমানের ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার’| এই নতুন সংযোজনের মাধ্যমে হাসপাতালটি অত্যাধুনিক ফিজিওথেরাপি সেবাকে স্থানীয় জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো|
বুধবার এই উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে বিকেল ৩ টায় হাসপাতালের মেডিকেল এডভাইজার সাবেক সিভিল সার্জন ডা. ফয়েজ আহমেদ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়|
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও ˆবদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী এমপি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওটোল্যারিঙ্গোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার|
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন যে, প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে আন্তর্জাতিক মানের এই চিকিৎসা সেবা কেন্দ্রের মাধ্যমে এতদাঞ্চলের বেশ কয়েক উপজেলার মানুষ উন্নত সেবা গ্রহণ করতে পারবেন| আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র| নতুন এই ইউনিটের জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রবাসীগণের উদ্যোগে প্রতিষ্ঠিত বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের কাঙ্খিত লক্ষ্য অর্জনে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন|
বিশেষ অতিথি অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী এমপি তাঁর বক্তব্যে বলেন, দল-মত নির্বিশেষে সকলের ¯^তস্ফুর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতায় এই প্রতিষ্ঠান তাঁর মানসম্মত সেবা প্রদানে আরো জোরালো ভুমিকা রাখবে| তিনি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবান ব্যক্ত করেন|
এই সময় সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা নির্বাহি অফিসার উম্মে হাবিবা মজুমদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক, যুক্তরাজ্য প্রবাসী ও চ্যারিটি ব্যক্তিত্ব মফিজ খান, রাজনীতিবিদ ও সমাজসেবক নাদিম লস্কর, শামীম আহমদ, আবু নাসের পিন্টু, সারোয়ার হোসেন, সিদ্দিকুর রহমান, আব্দুল কুদ্দুস, সাহেদ আহমেদ, মিজানুর রহমান রুমেল, নাজমুল হোসেন, বাবেল তাফাদার, হাসান মাহমুদ, রুহেল আহমদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সিনিয়র সাংবাদিক আহমেদ ফায়সাল প্রমূখ|
হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, হাসপাতালের সিইও এন্ড এমডি মোহাম্মদ সাব উদ্দিন, কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খান, ট্রাস্ট্রি লুতফুর রহমান, লাইফ মে¤^ার সুলতান আহমদে তাফাদার, কোর্ডিনেটর জাকির হোসেন খানসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ| এই সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণের মাধ্যমে দূরারোগ্য রোগী ও ক্যান্সার রোগীগণকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়|
অনুষ্ঠানে হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা পেশ করেন তাসলিমা আক্তার কেয়া এবং ফিজিওথেরাপি ও রিহ্যাবিলাইটেশন সেবা কার্যক্রম নিয়ে এস এম সায়দুর রহমান-পিটি তথ্যভিত্তিক আলোচনা উপস্থাপন করেন| বিজ্ঞপ্তি





