শ্রমিকদের সকল সমস্যার সমাধান হবে : সিসিক প্রশাসক
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৬, ৭:৪৪:৩৭ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে শ্রমিকদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, শ্রমিকদের বহুবিধ সমস্যা রয়েছে এবং বর্তমান গণতান্ত্রিক সরকার এসব সমস্যা সমাধানে কাজ করছে| শ্রম সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাও এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখছে| সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই শ্রমিকদের সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন| শুক্রবার সকালে সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদ আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
সিসিক প্রশাসক আরও বলেন, সিটি কর্পোরেশনের কর্মচারীদের অনেক সমস্যাই দীর্ঘদিনের| এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার সমšি^ত উদ্যোগ প্রয়োজন| আমরা সবাই মিলে ধাপে ধাপে এসব সমস্যার সমাধানে কাজ করব| সুন্দর ও বাসযোগ্য নগর গঠনে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়তে সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়| এ জন্য কর্মচারীসহ সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন| আপনারা সরকার ও সিটি কর্পোরেশনকে সহযোগিতা করুন| আমরা সবাই মিলে নগরবাসীর জন্য একটি সুন্দর নগর উপহার দিতে পারব|
র্যালি ও আলোচনা সভায় সিসিক কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক মো. আখতার সিদ্দিকী বাবলু, সহ-সাধারণ সম্পাদক কবির উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাসুক মিয়া, ক্রীড়া সম্পাদক বিপ্লব কুমারসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার কর্মচারীরা উপস্থিত ছিলেন| বিজ্ঞপ্তি




