লিডিং ইউনিভার্সিটিতে স্ট্রেস ম্যানেজমেন্ট অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৬, ৮:২৯:৪৭ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের আয়োজনে স্ট্রেস ম্যানেজম্যান্ট শীর্ষক অনুষ্ঠান বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারি-১ এ অনুষ্ঠিত হয়েছে| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং কীনোট স্পিকার হিসেবে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান এবং সাইকোলজিকেল সাপোর্ট সার্ভিস এবং স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসের চেয়ারম্যান ডা. মোহাম্মদ এনায়েত করিম উপস্থিত ছিলেন|
কার্যকরভাবে মানসিক চাপ নিয়ন্ত্রণ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ও পারদর্শিতা বজায় রাখতে পারে উল্লেখ করে অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, অতিরিক্ত মানসিক চাপ মনোযোগ, স্মৃতিশক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতার মতো জ্ঞানীয় কার্যাবলীকে ব্যাহত করতে পারে| তাই স্ট্রেস ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার জন্য তিনি কীনোট স্পিকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন|
শিক্ষার্থীদের মানসিক চাপ নিয়ন্ত্রণ ও এর ঝুঁকিগুলো কমানো এবং আরও স্থিতিশীল ও ইতিবাচক মানসিক অবস্থা ˆতরিতে স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে সাহায্য করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ডা. মোহাম্মদ এনায়েত করিম| তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য লিডিং ইউনিভার্সিটিতে স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ক অনুষ্ঠান আয়োজন খুবই ইতিবাচক একটি পদক্ষেপ যা শিক্ষার্থীদের পড়াশোনায় মানসিক চাপ নিয়ন্ত্রণ করে আরও ভারসাম্যপূর্ণ ও ¯^াস্থ্যকর জীবনযাপন করতে সাহায্য করতে পারে|
লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা প্রমুখ| অনুষ্ঠানে পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক হালিমা বেগমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন| বিজ্ঞপ্তি




