সীমান্তে ৮৪ লাখ টাকার চোরাইপণ্য আটক
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৬, ৮:২২:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের ভারতীয় সীমান্ত এলাকা থেকে ৮৪ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য আটক করেছে বিজিবির ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন| বুধবার (১৩ মে) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৪৮ বিজিবির আওতাধীন এলাকায় অভিযান চালানো হয়| অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে জিরা, সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রীম, চিংড়ি রেনু, মেহেদী, চিনি, বাসমতি চাল এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও রসুন আটক করে| আটককৃত চোরাইপণ্যের মূল্য ৮৪ লাখ ৭ হাজার ৫ শত ৬০ টাকা|
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে| এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়| আটককৃত চোরাইপণ্যের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|




