চা শ্রমিকদের ˆদনিক নগদ মজুরি ৬ শত টাকা নির্ধারনের দাবি
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৬, ৭:৪৫:৪০ অপরাহ্ন

ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়| শুক্রবার বিকাল সাড়ে চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা আহ্বায়ক হৃদয় লোহারের সভাপতিত্বে ও সাজন লোহারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের জরিনা বেগম, আমিনা বেগম, বর্না লোহার, শিউলি মুদি, আয়শা বেগম| সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কবি মেঘদাদ মেঘ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, জাহেদ আহমদ সংগ্রাম পরিষদের মাহফুজ আহমদ প্রমুখ| সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল বের হয়ে আ¤^রখানা পয়েন্টে গিয়ে শেষ হয়|
সমাবেশে বক্তারা বলেন, ব্রিটিশ-পাকিস্তানীদের তাড়িয়ে দিয়ে ¯^াধীনতার ৫৫ বছর পরও এই চা শ্রমিকদের বঞ্চনার পরিসমাপ্তি ঘটেনি| শিক্ষা-চিকিৎসার নূন্যতম আয়োজন নেই; নেই ভূমির মালিকানা| রোগে-শোকে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা এখানে নিত্য ˆনমিত্তিক বিষয়| দ্রব্যমূল্যের লাগামছাড়া উর্ধ্বগতির এই বাজারে একজন চা শ্রমিকের ˆদনিক মজুরী মাত্র ১৮৭ টাকা অর্থ্যাৎ মাসে ৫,৬১০ টাকা, যেখানে সরকারি শিল্পকারখানার শ্রমিকদের সর্বনিম্ন বর্তমান মজুরী ১৮ হাজার টাকার বেশি এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের একজন পরিচ্ছন্নতাকর্মীর মজুরী ২৪ হাজার টাকা| এই ˆবষম্য প্রমাণ করে এদেশের চা-শ্রমিকরা শুরু থেকে এখন পর্যন্ত মালিক শ্রেণি এবং রাষ্ট্রের চরম অবহেলার শিকার|
বক্তারা অবিল¤ে^ ২০ মে কে চা শ্রমিক দিবস হিসেবে ¯^বেতনে ছুটি ঘোষণা করা, ˆদনিক নগদ মজুরি ৬ শত টাকা নির্ধারণ করা, বাগানে বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, সামাজিক সুরক্ষাসহ চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানান|
বক্তারা বাংলাদেশ চা সংসদ কর্তৃক চা বাগানের ভূমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প চালুর তীব্র নিন্দা জানিয়ে বলেন, এধরনের প্রকল্প ভবিষ্যতে বাগানকে হুমকির মধ্যে ফেলবে| প্রচলিত আইনে চা বাগানের সাথে সম্পৃক্ত নয় এমন প্রকল্প যাতে চালু না হয় সে ব্যাপারে চা শ্রমিকদের সোচ্চার হওয়ার আহবান জানান| বিজ্ঞপ্তি




