জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

ভারিবর্ষণ ও পাহাড়ি ঢল হাকালুকিতে পানি বৃদ্ধি

প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৬, ১২:৫২:১৩ অপরাহ্ন

# বড়লেখার চার ইউনিয়নে বন্যার শঙ্কা

বড়লেখা প্রতিনিধি : টানা তিনদিনের ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওরে ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে পানি। হাকালুকি হাওরপারের বড়লেখা উপজেলার চার ইউনিয়নে বন্যার আশংকা দেখা দিয়েছে। ইতিমধ্যে এই ৪ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেকের ঘরবাড়িতে প্রবেশ করেছে বন্যার পানি, তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট এবং শতাধিক হেক্টর জমির আউশে বীজতলা ও সদ্য রোপিত আউশ ধান। বৃষ্টি না থামলে বন্যার অবনতির আশংকা রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। উজানের ভারি বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানি বিভিন্ন নদী, ছড়া ও খাল দিয়ে হাকালুকি হাওরে পতিত হলে ক্রমেই হাকালুকিতে বাড়তে থাকে পানি। এতে হাকালুকি হাওরপারের বড়লেখা উপজেলার বর্নি, তালিমপুর, সুজানগর ও দাসেরবাজার ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। বন্যার পানিতে তলিয়ে গেছে চার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামীণ রাস্তা। অনেকের বসতঘরে পানি না ঢুকলেও উঠোন তলিয়ে বারান্দা ছুঁই ছুঁই করছে। বৃষ্টি না থামলে হাকালুকি হাওরপাড়ের চার ইউনিয়নের এক/দেড় হাজার পরিবার পানিবন্দী হওয়ার আশংকা রয়েছে। সরেজিমেন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা বিষন্নমনে আউশের বীজতলা ও সদ্য রোপনকৃত তলিয়ে যাওয়া খেত দেখছেন।
কৃষকরা জানান, ধারদেনা করে জমি চাষ ও শ্রমিক দিয়ে চারা রোপণ করেন। অনেক টাকা ব্যয় করে ধান লাগিয়েছিলেন। দুই/তিন দিন ধরে তাদের শ্রমের-কষ্টের ও অর্থের ফসল পানির নিচে রয়েছে। পানি কমার কোনো লক্ষণ নেই। ফসল না হলে কী খাবেন এই চিন্তায় কোনো দিশা পাচ্ছেন না।
বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন ও তালিমপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান জানান, তাদের ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। রাস্তাঘাটেও পানি উঠেছে। তবে এখনও মানুষের বড় কোনো ক্ষতি হয়নি। বৃষ্টি না থামলে পানি কমার সম্ভাবনা নেই। উজানের বৃষ্টির হাওরে জমা হয়। পানি নাম কমলে কয়েক হাজার পরিবার বন্যা কবলিত হওয়ার আশংকা রয়েছে।
উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন জানান, টানা তিন দিনের ভারি বৃষ্টিপাতে উপজেলার শতাধিক হেক্টরের আউশ ধানের বীজতলা ও আউশ ধানের খেত তলিয়ে গেছে। শনিবারও তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
ইউএনও মাহবুব আলম মাহবুব জানান, বন্যার আশংকার কথা চিন্তা করে ইতিমধ্যে ২৩টি বন্যাআশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। হাকালুকি হাওড়পাড়ের অনেকের বাড়িঘর আংশিক বন্যাকবলিত হলেও এখনও বড়কোনো ক্ষয়ক্ষতির খবর পাননি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়কে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির খোঁজখবর রাখতে নির্দেশ দেওয়া আছে।

মৌলভীবাজার এর আরও খবর
বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা

বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১

বড়লেখায় ইউনিয়ন বিএনপির কর্মীসভা

বড়লেখায় ইউনিয়ন বিএনপির কর্মীসভা

বড়লেখা নারীশিক্ষা একাডেমির একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

বড়লেখা নারীশিক্ষা একাডেমির একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

সর্বশেষ সংবাদ
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ
সৌন্দর্য হারাচ্ছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো
সৌন্দর্য হারাচ্ছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো
ওসমানীনগরে দুপ্রকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
ওসমানীনগরে দুপ্রকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
বালাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
বালাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা
বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা
গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
শাহজালাল জামেয়ায় একাদশ শ্রেণীর নবীণবরণে ড. নজরুল: ভালো ফলাফলের পাশাপাশি মূল্যবোধ চর্চা জরুরি
শাহজালাল জামেয়ায় একাদশ শ্রেণীর নবীণবরণে ড. নজরুল: ভালো ফলাফলের পাশাপাশি মূল্যবোধ চর্চা জরুরি
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সিসিক প্রশাসকের
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সিসিক প্রশাসকের
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে : সিসিক প্রশাসক
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে : সিসিক প্রশাসক
ঢাকা-সিলেট মহাসড়ক দুই স্পট পরিদর্শন করবেন মন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট মহাসড়ক দুই স্পট পরিদর্শন করবেন মন্ত্রী মুক্তাদির
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top