জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ক্লিনার নিয়োগ দেবে সরকার

প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৬, ৭:৫৬:০২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার) না থাকায় বিদ্যালয়ের পরিচ্ছন্নতা রক্ষার কাজে শিক্ষকদের সম্পৃক্ত হতে হচ্ছে| এ পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়গুলোতে ক্লিনার নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ|
জানা গেছে, প্রাথমিকের ৬৫ হাজার বিদ্যালয়ে কোনো ক্লিনার নেই, এর ফলে বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ শিক্ষকদেরকেই করতে হয়| ক্লিনার বা পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের কোনো পরিকল্পনা আছে কি না- এ বিষয়ে জানতে চাইলে ববি হাজ্জাজ বলেন, আসন্ন বাজেটে ক্লিনার নিয়োগের বিষয়গুলো রাখার চেষ্টা করা হচ্ছে| শিক্ষার্থীদের সেফটি-সিকিউরিটির জন্য এগুলো জরুরি| বিষয়গুলো অনুধাবন করে বিষয়গুলো অ্যাডজাস্ট করার চেষ্টা করা হচ্ছে|
প্রতিমন্ত্রী আরও জানান, শুধু নতুন পদ সৃষ্টিই নয়, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের বিষয়টিকে একটি স্থায়ী ও কার্যকর কাঠামোর আওতায় আনার বিষয়েও চিন্তাভাবনা চলছে| এজন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন বা বিদ্যমান নীতিমালার আওতায় বিষয়টি অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে| তার ভাষায়, বিষয়গুলো নীতিমালার আওতায় নিয়ে আসা যায় কিনা সেদিকেও আমাদের নজর রয়েছে|
এর আগে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লিনার নিয়োগের আহবান জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা| গত ১১ মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে প্রতিনিয়ত শত শত, হাজার হাজার শিক্ষার্থীর আসা-যাওয়া করে থাকেন| শিশু শিক্ষার্থীরা কাগজ, খাবারের খোসা ঝুড়িতে ফেললেও ধুলাবালিতে পরিপূর্ণ থাকে পুরো বিদ্যালয়| অথচ স্বাধীনতার দীর্ঘ সময় পরও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয়নি| পাশাপাশি উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় একাধিক পরিচ্ছন্নতা কর্মী ও চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছে|
প্রসঙ্গত, এর আগে আওয়ামী লীগ সরকারের আমলেও প্রাথমিক বিদ্যালয়গুলো ক্লিনার বা অফিস সহকারী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল| তবে তা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি| সে সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছিলেন, বিদ্যালয়গুলোতে একজন করে অফিস সহকারী নিয়োগের বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে| সে সময় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে অফিস সহকারী নিয়োগের বিষয়টি দেখবেন বলেও জানিয়েছিলেন তিনি|

শেষ পাতা এর আরও খবর
কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম

সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম

সর্বশেষ সংবাদ
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ
সৌন্দর্য হারাচ্ছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো
সৌন্দর্য হারাচ্ছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো
ওসমানীনগরে দুপ্রকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
ওসমানীনগরে দুপ্রকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
বালাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
বালাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা
বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা
গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
শাহজালাল জামেয়ায় একাদশ শ্রেণীর নবীণবরণে ড. নজরুল: ভালো ফলাফলের পাশাপাশি মূল্যবোধ চর্চা জরুরি
শাহজালাল জামেয়ায় একাদশ শ্রেণীর নবীণবরণে ড. নজরুল: ভালো ফলাফলের পাশাপাশি মূল্যবোধ চর্চা জরুরি
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সিসিক প্রশাসকের
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সিসিক প্রশাসকের
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে : সিসিক প্রশাসক
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে : সিসিক প্রশাসক
ঢাকা-সিলেট মহাসড়ক দুই স্পট পরিদর্শন করবেন মন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট মহাসড়ক দুই স্পট পরিদর্শন করবেন মন্ত্রী মুক্তাদির
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top