জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

তাজপুর ইউপিতে প্রশাসক নিয়োগ নিয়ে হাইকোর্টে রিট


প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৬, ৮:১৬:১৫ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরের ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের ˆবধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে এক রিট পিটিশন দায়ের করা হলে শুনানি শেষে হাইকোর্ট বিভাগ রুল জারি করেছেন| একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগের সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট জেলা প্রশাসক, স্থানীয় সরকার শাখার উপপরিচালক, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং ওসমানীনগর থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে| গত ১২ মে তাজপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও ২নং প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) মো. কবির আহমদ প্রশাসক নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন (নং-৫৭০৭/২০২৬) দায়ের করেন|
জানা যায়, সংক্ষুব্দ ব্যক্তি রিট পিটিশন দায়ের করলে শুনানি শেষে ২০ মে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমš^য়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাজপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের ˆবধতা নিয়ে রুল জারি করেন| ১ জুন মো. কবির আহমদ সার্টিফায়েড কপি সংগ্রহ করে আদালতের আদেশ বাস্তবায়নের দাবিতে সিলেট জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন|
হাইকোর্টে দাখিলকৃত রিটে মো. কবির আহমদ উল্লেখ করেন, তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হন| পরবর্তীতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী তিনি ২নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন| নির্বাচিত চেয়ারম্যান পরিষদে দীর্ঘদিন দায়িত্বে অনুপস্থিত থাকায় এবং ১নং প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় তাকে দায়িত্ব পালনের জন্য মনোনীত করা হয়| এরপর স্থানীয় সরকার বিভাগ ২০২৫ সালের ২৪ জুন তারিখে জেলা প্রশাসককে পুনরায় প্যানেল চেয়ারম্যান নির্বাচনের নির্দেশনা দেন এবং একই তারিখে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়| এ সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে মো. কবির আহমদ হাইকোর্ট বিভাগে রিট পিটিশন (নং-১৫৫৬২/২০২৫) দায়ের করলে শুনানি শেষে গত বছরের ২৪ সেপ্টে¤^র মহামান্য হাইকোর্ট রুল জারি করেন এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লি¬ষ্ট পক্ষসমূহকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন| এরপর স্থানীয় সরকার বিভাগের পক্ষে সরকার সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (নং-৩৯৪৫/২০২৫) দায়ের করলে বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন হয়|
এদিকে, বিষয়টি বিচারাধীন থাকাবস্থায় চলতি বছরের ৩ এপ্রিল সরকারি ছুটির দিনে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারিকৃত এক পত্রের মাধ্যমে ওসমানীনগর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়| তখন ইউনিয়নের সাধারণ লোকজন এর প্রতিবাদে সভা, মানববন্ধন, সংবাদ সম্মেলনের আয়োজন করেন| এরপর এই নিয়োগকে বেআইনি এবং বিদ্যমান আদালতের নির্দেশনার পরিপন্থী দাবি করে মো. কবির আহমদ ১২ মে পুনরায় হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন| রিটের শুনানি শেষে আদালত (স্মারক নং-০৫.৪৬-৯১০) প্রশাসক নিয়োগের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন| পাশাপাশি সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেন|
রিটকারী মো. কবির আহমদ বলেন, আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং ˆবধভাবে নির্বাচিত প্যানেল চেয়ারম্যান| গত ২৪ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওসমানীনগর উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ও হাটবাজারে সরকারের সিসিটিভি স্থাপন প্রকল্পে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর আমাকে ষড়যন্ত্র করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ থেকে সরিয়ে চলমান আইনি প্রক্রিয়া ও আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রশাসক বসানো হয়|আমি ন্যায়বিচার পেতে আবার আদালতের দ্বারস্থ হয়েছি|
তাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক এম. সাইফুল ইসলাম তালুকদার বলেন, আমার কাছে একটা কাগজ এসেছে জবাব প্রদানের জন্য| আপনারা ডিসি স্যার এবং ইউএনও স্যারের কাছে বিস্তারিত জানতে পারবেন|

শেষ পাতা এর আরও খবর
কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম

সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম

সর্বশেষ সংবাদ
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ
সৌন্দর্য হারাচ্ছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো
সৌন্দর্য হারাচ্ছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো
ওসমানীনগরে দুপ্রকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
ওসমানীনগরে দুপ্রকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
বালাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
বালাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা
বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা
গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
শাহজালাল জামেয়ায় একাদশ শ্রেণীর নবীণবরণে ড. নজরুল: ভালো ফলাফলের পাশাপাশি মূল্যবোধ চর্চা জরুরি
শাহজালাল জামেয়ায় একাদশ শ্রেণীর নবীণবরণে ড. নজরুল: ভালো ফলাফলের পাশাপাশি মূল্যবোধ চর্চা জরুরি
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সিসিক প্রশাসকের
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সিসিক প্রশাসকের
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে : সিসিক প্রশাসক
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে : সিসিক প্রশাসক
ঢাকা-সিলেট মহাসড়ক দুই স্পট পরিদর্শন করবেন মন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট মহাসড়ক দুই স্পট পরিদর্শন করবেন মন্ত্রী মুক্তাদির
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top