বড়লেখায় মাদক কারবারিসহ গ্রেফতার ৮
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৬, ৭:৫৩:৪৪ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা থানা পুলিশ রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে ২০০ গাম গাঁজাসহ একজন মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৮ পলাতক আসামিকে গ্রেফতার করেছে| সোমবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার ৮ আসামিকে কারাগারে প্রেরণ করেছে থানা পুলিশ|
পুলিশ জানিয়েছে, রোববার রাতের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে শিতুল দাসকে গ্রেফতার করা হয়| এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে| একই অভিযানে দুই বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামি নিজ দক্ষিণভাগ গ্রামের ¯^পন দেব, এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লাখ সাত হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামি সফরপুর গ্রামের সাবের আহমদ বাবুল, পরোয়ানাভুক্ত আসামি বাদে পুকুরিয়া গ্রামের দেলোয়ার হোসেন, নয়াগ্রামের জাহিদ হাসান, সমর মালাকার, বড়াইল গ্রামের সাদিক আহমদ এবং ফরহাদকে হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ|
থানার ওসি মনিরুজ্জামান খান জানান, পুলিশের বিশেষ অভিযানে এক মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৮জন আসামিকে গ্রেফতার করা হয়েছে| সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে|




