জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

চট্টগ্রামে বন্যায় প্রাণহানি ৫০ 


প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৬, ১২:০৮:০০ অপরাহ্ন

# ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

# বন্যাদুর্গত ১১ জেলায় বিজিবি মোতায়েন

# মাথাপিছু নগদ বরাদ্দ ২৮ টাকা

জালালাবাদ ডেস্ক: টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও উজানের পানিতে চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে, হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং প্রায় ৮০ হাজার বসতঘরসহ সড়ক, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্ত্রণালয়ের হিসাবে, ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত সাত জেলার জন্য নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ২ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসাবে ক্ষতিগ্রস্ত ১০ লাখ ২২ হাজার ৯৬৩ মানুষের জন্য মাথাপিছু বরাদ্দ পড়ে প্রায় ২৮ টাকা। অন্যদিকে পানিবন্দী ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবারের হিসাবে পরিবারপ্রতি বরাদ্দ দাঁড়ায় প্রায় ১০৬ টাকা।

এখনো বিভাগের ৩ হাজার ৯৪১টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ৩৪ হাজার ৭২৩ জন মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৯ হাজার ১৮৭টি বসতঘর, ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩ হাজার ৮৪০ কিলোমিটার সড়ক এবং ৩৩৯টি সেতু ও কালভার্ট। রোববার (১২ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

বিভাগের ১১ জেলার মোট ৪০৮টি ইউনিয়ন ও পৌরসভা বন্যায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৭৬টি ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলায়। কক্সবাজারে ৭৪টি, রাঙামাটিতে ৪২টি, খাগড়াছড়িতে ৪১টি এবং বান্দরবানে ৩৬টি ইউনিয়ন ও পৌরসভা বন্যার কবলে পড়েছে।

বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। জেলাটিতে মারা গেছেন ২৮ জন। চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন এবং রাঙামাটিতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাঙামাটি ও কক্সবাজারে একজন করে মোট দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।

আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের সংখ্যাও সবচেয়ে বেশি চট্টগ্রাম জেলায়। জেলার ৬৭০টি আশ্রয়কেন্দ্রে রয়েছেন ২২ হাজার ৬০০ মানুষ। কক্সবাজারে ৬১৮টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার ৫৮০ জন, বান্দরবানে ২০০টি আশ্রয়কেন্দ্রে ৬ হাজার ২৫০ জন, রাঙামাটির ৫৩টি আশ্রয়কেন্দ্রে ৩ হাজার ৯০৩ জন এবং খাগড়াছড়ির ১৫০টি আশ্রয়কেন্দ্রে ৫৮১ জন অবস্থান করছেন।

বন্যায় কক্সবাজারে ৪৮ হাজার ৬৩টি, বান্দরবানে ১৫ হাজার ৩৩০টি, চট্টগ্রামে ১৪ হাজার ২৮১টি, রাঙামাটিতে ৪৭৩টি এবং খাগড়াছড়িতে ১ হাজার ৪০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ত্রাণ সহায়তার অংশ হিসেবে বিভাগের বিভিন্ন জেলায় মোট ৯২৩ মেট্রিক টন চাল, ৭ হাজার ২৮১ প্যাকেট শুকনা খাবার এবং ১ কোটি ২৭ লাখ নগদ টাকা বিতরণ করা হয়েছে।

বন্যাদুর্গত ১১ জেলায় বিজিবি মোতায়েন: দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ১১ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা এবং ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে সদস্যরা সার্বক্ষণিক কাজ করছেন।

রবিবার (১২ জুলাই) দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তায় বিজিবি মোতায়েন করা হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

সাম্প্রতিক কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে বহু এলাকা প্লাবিত হয়েছে। ঘরবাড়ি, সড়ক যোগাযোগ ও ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে এবং দুর্গত এলাকায় জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে।

বিজিবি জানায়, টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসা সহায়তা প্রদান, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় উল্লিখিত জেলাগুলোতে ৯০টি পয়েন্টে বিজিবির সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

বান্দরবানের বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ৬ শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় প্রদান, খাদ্যসামগ্রী বিতরণ এবং ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা প্রদান করেছে বিজিবি। পাশাপাশি বান্দরবান-রোয়াংছড়ি সড়কের যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে উপড়ে পড়া গাছ ও ধ্বংসাবশেষ অপসারণে কার্যকর ভূমিকা পালন করেছে বিজিবি। নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া স্টিলের সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।

বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, দুর্যোগের এই কঠিন সময়ে সমন্বিত উদ্যোগ, দ্রুত সাড়া এবং মানবিক সহায়তাই ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্ব ও অঙ্গীকার। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাদুর্গত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বিজিবির উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

জাতীয় এর আরও খবর
১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ

১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ

রাজনীতির মঞ্চে লু-হাওয়া

রাজনীতির মঞ্চে লু-হাওয়া

ডায়বেটিসের নীরব ঝুঁকিতে দেশ

ডায়বেটিসের নীরব ঝুঁকিতে দেশ

যুব প্রতিনিধি সম্মেলনে জামায়াত আমীর:  জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না 

যুব প্রতিনিধি সম্মেলনে জামায়াত আমীর:  জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না 

সর্বশেষ সংবাদ
শীতহীন পহেলা অগ্রাহায়ণ
শীতহীন পহেলা অগ্রাহায়ণ
মালিক শ্রমিক দ্বিধাবিভক্তিতে সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
মালিক শ্রমিক দ্বিধাবিভক্তিতে সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক
সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক
নবীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে আগাম প্রচারণা
নবীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে আগাম প্রচারণা
জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা
জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা
দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা
দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা
তাহিরপুরে ৫ লাখ টাকার ঘোড়াসহ ভারতীয় পণ্য জব্দ
তাহিরপুরে ৫ লাখ টাকার ঘোড়াসহ ভারতীয় পণ্য জব্দ
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top