জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সুনামগঞ্জে ‘আফাল’ তাণ্ডবে আতঙ্কে হাওরবাসী


প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৬, ৭:৫০:১৭ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: আষাঢ়ের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওরাঞ্চলে শুরু হয়েছে ‘আফাল’-এর তাণ্ডব। স্থানীয় ভাষায় ‘আফাল’ নামে পরিচিত বিশাল ঢেউয়ের আঘাতে ভাঙছে বসতভিটা, হুমকির মুখে পড়েছে শত শত ঘরবাড়ি। একই সঙ্গে ব্যাহত হয়েছে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থা। জেলেরা মাছ ধরতে না পারায় অনেক পরিবার পড়েছে চরম অর্থকষ্টে। সরেজমিনে দেখা গেছে, দমকা হাওয়ায় ১০ থেকে ১২ ফুট উচ্চতার ঢেউ শো-শো শব্দে হাওরপাড়ের গ্রামগুলোতে আছড়ে পড়ছে। কোথাও মাটির বস্তা, বাঁশ ও কচুরিপানা দিয়ে ঘরবাড়ি রক্ষার চেষ্টা করা হলেও অধিকাংশ জায়গায় তা ভেসে গেছে। ফলে আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন হাওরবাসী।
টাঙ্গুয়ার হাওরের বাসিন্দা রিপা বেগম বলেন, আফালে তার ঘরের পেছনের ভিটা ভেঙে গেছে। স্বামী মাছ ধরতে না পারায় পরিবারে নেমে এসেছে চরম দুর্দশা। তাহিরপুরের পাঠাবুকা গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, প্রতি বছরই আফালে বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়। এবারও মাটির বস্তা ভেসে যাওয়ায় ঘর রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।
সবচেয়ে বেশি ক্ষতির খবর পাওয়া গেছে তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর, দোয়ারাবাজার, শাল্লা ও বিশ্বম্ভরপুর উপজেলায়। রতনশ্রী, পাঠাবুকা, বাহাদুরপুর, রাজাপুর, চকিয়াচাপুর, রায়পুর ও হিজলা গ্রামের বহু বাড়ি ঝুঁকির মুখে রয়েছে।
আফালের কারণে স্কুলে উপস্থিত হতে পারছেন না শিক্ষক-শিক্ষার্থীরা। নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। একই সঙ্গে রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে।
শনির হাওরের শিক্ষক শরীফ উদ্দিন বলেন, ঢেউয়ের কারণে অনেক দিনই স্কুলে শিক্ষার্থী আসে না। মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিতাস রায় বলেন, বর্ষা মৌসুমে আফালের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় নেতিবাচক প্রভাব পড়ছে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে আগে ভাদ্র-আশ্বিনে দেখা দেওয়া আফাল এখন আষাঢ়ের শুরুতেই আঘাত হানছে। পাশাপাশি হাওরের নাব্যতা কমে যাওয়া এবং হিজল-করচ বন উজাড় হওয়ায় প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও মো. মফিজির রহমান জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় তাৎক্ষণিকভাবে বালুর বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা চলছে। প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক জানান, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ছাতক পয়েন্টে নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকটি স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, হাওরাঞ্চলকে আফালের ক্ষতি থেকে রক্ষায় ১ হাজার ১০০ কোটি টাকার ‘ক্রিলিপ’ প্রকল্প অনুমোদন হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরেই প্রকল্পের কাজ শুরু হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও জরুরি মেরামতের জন্য প্রতিটি উপজেলায় ইউএনওর নেতৃত্বে বিশেষ টিম কাজ করছে। এছাড়া জেলায় ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে মাইকিং করে মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হবে।
হাওরবাসীর দাবি, প্রতি বছর অস্থায়ী ব্যবস্থা নয়, স্থায়ীভাবে গ্রাম রক্ষায় প্রতিরক্ষা দেয়াল নির্মাণ ও জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক

সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক

জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত

জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫

মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়

মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়

সর্বশেষ সংবাদ
সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক
সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক
নবীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে আগাম প্রচারণা
নবীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে আগাম প্রচারণা
জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা
জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা
দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা
দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা
তাহিরপুরে ৫ লাখ টাকার ঘোড়াসহ ভারতীয় পণ্য জব্দ
তাহিরপুরে ৫ লাখ টাকার ঘোড়াসহ ভারতীয় পণ্য জব্দ
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
উপশহরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো নথি ও গাড়ি
উপশহরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো নথি ও গাড়ি
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ আটক ১
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ আটক ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top