জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

চিকিৎসা অবহেলায় নারী চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ /৮

প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৬, ৮:৩১:১৫ অপরাহ্ন

 ম্যানেজার অপসারণে আল্টিমেটাম

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ফতেহবাগ চা বাগানে চিকিৎসায় অবহেলায় এক নারী চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা দুই দিন কর্মবিরতি পালন করে বাগান ব্যবস্থাপক ও স্বাস্থ্য সহকারীর অপসারণের দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন।

নিহত শ্রমিকের নাম নমী রবি দাস (২৮)। তিনি ফতেহবাগ চা বাগানের নিয়মিত শ্রমিক সুকুমার রবি দাসের স্ত্রী।

শ্রমিক ও পরিবারের সদস্যদের অভিযোগ, সোমবার সকালে নমী রবি দাসের হাত-পা ফুলে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে স্থানীয় বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে বাগান ব্যবস্থাপক নূর আহমদের কাছে গেলে তিনি ওষুধের ব্যবস্থা করার আশ্বাস দেন। তবে পরিবারের অভিযোগ, পরবর্তীতে বাগান কর্তৃপক্ষ যথাযথ ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করেনি। রাত আনুমানিক ৩টার দিকে নমী রবি দাস মারা যান।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে চা শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। তারা কাজে যোগ না দিয়ে বাগান কার্যালয়ের সামনে জড়ো হয়ে কর্মবিরতি পালন করেন। পরে ব্যবস্থাপক ও চিকিৎসায় অবহেলায় জড়িতদের অপসারণের দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়ে কাজে ফেরার ঘোষণা দেন।

মঙ্গলবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত কর্মবিরতি নিরসনে বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিকরা আগামী তিন দিনের মধ্যে ম্যানেজার নূর আহমদ ও স্বাস্থ্য সহকারীর অপসারণের দাবি জানান। দাবি মানা হলে বুধবার থেকে কাজে ফেরার আগ্রহ প্রকাশ করেন তারা।

বৈঠকে মালিকপক্ষে ম্যানেজার নূর আহমদ, টিলা বাবু টিংকু সূত্রধর, সেকেন্ড টিলা বাবু সাইফুল ইসলাম ও হেড ক্লার্ক শর্মা বাবু উপস্থিত ছিলেন। শ্রমিকদের পক্ষে উপস্থিত ছিলেন জুড়ী ভ্যালীর সভাপতি কমল দে, সেক্রেটারি রতন চন্দ্র, পঞ্চায়েত কমিটির সভাপতি আমির হোসেন, সেক্রেটারি নিবারনসহ শ্রমিক সাদেক, সুমন ও লিটন নায়েক।

মৌলভীবাজার এর আরও খবর
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল

বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল

কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর

কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর

মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ

মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ

বড়লেখার ব্যবসায়ি সাইদুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

বড়লেখার ব্যবসায়ি সাইদুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

সর্বশেষ সংবাদ
তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি
তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি
জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী
জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি
ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
শান্তিগঞ্জে মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে জখম
শান্তিগঞ্জে মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে জখম
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও  বৈষম্যে জামায়াতের প্রতিবাদ
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যে জামায়াতের প্রতিবাদ
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ১০৮৪
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ১০৮৪
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
সুনামগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল
সুনামগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল
এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি 
এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি 
মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top