জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

ইসি স্বাধীনভাবে কাজ করতে পারছে না : জামায়াত


প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৬, ৮:৫১:৪৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে শামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন তিনি। বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
তিনি বলেন, ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। অতীতে তিনি বিএনপির সংসদীয় আসন পুনর্বিন্যাস-সংক্রান্ত একটি কমিটিতে দায়িত্ব পালন করেছেন। তাই নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে এ ধরনের রাজনৈতিক নিয়োগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তরায় হতে পারে। এ কারণে তার নিয়োগ বাতিলের দাবি জানানো হয়েছে।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের সুবিধা দিতে এ নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে নির্বাচন কমিশনের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আরো সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন-সংক্রান্ত বিধিমালায় পরিবর্তনের জন্য জামায়াতের পক্ষ থেকে নয় দফা প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের বিরোধিতা করেছে দলটি। এ সিদ্ধান্ত বহাল থাকলে নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হবে এবং এটি বৈষম্যমূলক হবে বলে তাদের মত। এছাড়া, যে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই দলের বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিও জানানো হয়েছে বলে জানান গোলাম পরওয়ার।
তিনি আরো অভিযোগ করেন, বিএনপি বিভিন্ন সিটি করপোরেশন ও জেলা পরিষদে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দিয়েছে। এসব ব্যক্তিকে নির্বাচনি কার্যক্রম থেকে দূরে রাখার দাবিও কমিশনের কাছে জানিয়েছে জামায়াত।
জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসিম উদ্দীন সরকার ও সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ শিশির মনির।

প্রথম পাতা এর আরও খবর
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির

একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির

গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস

গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস

কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক

কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক

সর্বশেষ সংবাদ
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক
মতানৈক্য ভুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন : জি.কে গউছ
মতানৈক্য ভুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন : জি.কে গউছ
ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
নগরে সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু
নগরে সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম
রোটারি ক্লাব হোয়াইট স্টোনের বৈদ্যুতিক পাখা বিতরণ
রোটারি ক্লাব হোয়াইট স্টোনের বৈদ্যুতিক পাখা বিতরণ
নগরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নগরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় ২ নৃত্যশিল্পী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ২ নৃত্যশিল্পী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেফতার
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top