জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা : নদ-নদীর পানি বৃদ্ধির শঙ্কা

প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৬, ১২:১৩:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে আগামী কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। মৌসুমি নিম্নচাপের প্রভাবে সিলেট ও তৎসংলগ্ন উজান এলাকায় ভারী বৃষ্টিপাত হলে বিভাগের নদ-নদীর পানি আবারও বাড়তে পারে। এতে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার কথা বলা হয়েছে। এর মধ্যে সিলেটসহ কয়েকটি বিভাগে ভারী থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। বৃহস্পতিবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এরপর ২১ ও ২২ আগস্টও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দুই দিন সিলেট বিভাগের পাশাপাশি দেশের আরও কয়েকটি বিভাগ ও তৎসংলগ্ন উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। ফলে সিলেট বিভাগের নদ-নদীর পানি পরিস্থিতির ওপরও এর প্রভাব পড়তে পারে।

সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট অঞ্চলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমলেও ফেঞ্চুগঞ্জ ও মারকুলি এলাকায় কয়েকটি নদীর পানি সতর্কসীমার কাছাকাছি রয়েছে। ফলে উজানে ভারী বৃষ্টি হলে নদ-নদীর পানি দ্রুত বাড়ার ঝুঁকি রয়েছে।

অন্যদিকে, দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে সাঙ্গু, মাতামুহুরীসহ কয়েকটি নদীর পানি বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি সতর্কসীমায় পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও এর আশপাশে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দুর্বল হয়ে পড়তে পারে। তবে মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে।

এ অবস্থায় সিলেট অঞ্চলে টানা বৃষ্টির পাশাপাশি উজানের ঢল নামলে নদ-নদীর পানি পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?

তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?

 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা

 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা

সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ

সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩

সর্বশেষ সংবাদ

সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
কোম্পানীগঞ্জে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
কোম্পানীগঞ্জে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা
বিলপাড় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
বিলপাড় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
বইমেলায় গল্পগ্রন্থ ‘জীবনের তরে’র মোড়ক উন্মোচন
বইমেলায় গল্পগ্রন্থ ‘জীবনের তরে’র মোড়ক উন্মোচন
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top