জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

৩ বছরেও চালু হয়নি জেলা হাসপাতাল : এবার ৩ মাসের মধ্যে চালুর ঘোষণা


প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় তিন বছর পরও চালু হয়নি সিলেটের বহুল আলোচিত ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত জেলা হাসপাতাল। দীর্ঘ জটিলতা কাটিয়ে গত ১৫ জুন হাসপাতালটি পরিচালনার চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর দ্রুত চালুর আশাবাদ তৈরি হয়েছিল। কিন্তু প্রায় তিন মাস পরও দৃশ্যমান অগ্রগতি না থাকায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফের ‘আগামী তিন মাসের মধ্যে’ হাসপাতালটি চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ফলে নতুন ঘোষণায় আশার পাশাপাশি জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন-এবারও কি নির্ধারিত সময়ের মধ্যে হাসপাতালটি চালু হবে, নাকি এটি আরেকটি নতুন সময়সীমার ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে?

শুক্রবার হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের ফার্নিচার ও প্রয়োজনীয় যন্ত্রপাতির টেন্ডার সম্পন্ন হয়েছে। সামান্য কিছু কাজ বাকি রয়েছে। আগামী তিন মাসের মধ্যে হাসপাতালটি চালুর লক্ষ্যে দ্রুতগতিতে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এসময় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপিও উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চিকিৎসক ও নার্স সংকট মোকাবিলায় আগামী তিন মাসের মধ্যে ৭ হাজার ৫০০ চিকিৎসক ও ৫ হাজার নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসক-নার্সদের নিরাপত্তায় হাসপাতালগুলোতে পুলিশ ক্যাম্প বাড়ানোর পাশাপাশি আনসার ক্যাম্প স্থাপনের উদ্যোগও নেওয়া হচ্ছে।

তবে নতুন ঘোষণার সঙ্গে তিন মাস আগের বাস্তবতার মিল খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে, হাসপাতালটি চালুর ক্ষেত্রে সময়সীমার ঘোষণা নতুন নয়। গত ১৫ জুন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি জানিয়েছিলেন, দীর্ঘ জটিলতার পর ২৫০ শয্যার হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। তখন বলা হয়েছিল, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) তত্ত্বাবধানে হাসপাতালটি চালু হবে এবং শিগগিরই জনবল নিয়োগ ও যন্ত্রপাতি ক্রয় করা হবে। দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালটি চালুর আশ্বাসও দেওয়া হয়েছিল। এর আগে গত ২০ এপ্রিল হাসপাতাল পরিদর্শন এবং ৩১ মে এক অনুষ্ঠানে মন্ত্রীর বক্তব্যেও দ্রুত হাসপাতাল চালুর কথা উঠে এসেছিল। অথচ ১৫ জুনের অনুমোদনের পরও ৪ সেপ্টেম্বর এসে আবার নতুন করে তিন মাসের সময়সীমা ঘোষণা করতে হলো।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালটির দীর্ঘসূত্রতার শুরু আরও আগে। প্রায় ৮৩ কোটি টাকা ব্যয়ে নগরের চৌহাট্টা-সংলগ্ন আলিয়া মাদ্রাসা মাঠ এলাকায় নির্মিত হাসপাতালটির অবকাঠামোগত কাজ ২০২৩ সালে শেষ হয়। ২০১৯ সালের জানুয়ারিতে ৬ দশমিক ৯৮ একর জায়গায় নির্মাণকাজের উদ্বোধন করা হয় এবং ২০২০ সালের জানুয়ারিতে নির্মাণ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান পদ্মা অ্যাসোসিয়েশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ভবন নির্মাণ শেষ হলেও কে হাসপাতালটি পরিচালনা করবে- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তর নাকি সিভিল সার্জন কার্যালয়-এ নিয়ে জটিলতায় বছরের পর বছর এটি পড়ে ছিল প্রায় পরিত্যক্ত অবস্থায়। এমনকি জনবল, লজিস্টিক সাপোর্ট ও তদারকির বিষয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

দীর্ঘ জটিলতার পর ১৫ জুন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে হাসপাতালটি পরিচালনার অনুমোদনকে কেন্দ্র করে নতুন করে আশাবাদ তৈরি হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন উঠছে, অনুমোদনের পর প্রায় তিন মাসে যদি কেবল টেন্ডার ও আনুষঙ্গিক কার্যক্রম এগোয়, তাহলে নতুন তিন মাসের সময়সীমা কতটা বাস্তবসম্মত? বিশেষ করে হাসপাতালটির অবকাঠামো নির্মাণ শেষ হওয়ার পরও দীর্ঘদিন সেটি চালু না হওয়া এবং অতীতে একাধিকবার দ্রুত চালুর আশ্বাস বাস্তবায়িত না হওয়ার কারণে এবারও ঘোষণাটি নিয়ে সংশয় কাটছে না। সাধারণ মানুষের প্রত্যাশা-আর কোনো ঘোষণা নয়, এবার নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবে হাসপাতালের দরজা খুলে দেওয়া হোক।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও দ্রুত এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। প্রকল্প পরিচালক নিয়োগ এবং পরামর্শক নিয়োগের টেন্ডার সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। পরামর্শক প্রতিষ্ঠান নির্বাচনের পর অবকাঠামোগত কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং প্রয়োজনীয় পদ সৃজন শেষে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে জনবল নিয়োগের কথা জানান মন্ত্রী। পাশাপাশি সিলেটে একটি বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও সিলেটের স্বাস্থ্য খাতে বড় ধরনের রূপান্তরের কথা তুলে ধরে শিগগিরই একটি বিশেষায়িত শিশু হাসপাতাল এবং ৪৫০ শয্যার অসম্পূর্ণ ক্যান্সার ইনস্টিটিউট চালুর উদ্যোগের কথা জানিয়েছেন। তার ভাষায়, এসব প্রকল্প, মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উন্নয়ন উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আসবে।

প্রায় তিন বছর ধরে অব্যবহৃত পড়ে থাকা ২৫০ শয্যার হাসপাতালটির অবকাঠামোয় বেজমেন্টে কারপার্কিং, প্রথম তলায় টিকিট কাউন্টার ও ওয়েটিং রুম, দ্বিতীয় তলায় বহির্বিভাগ ও কনসালট্যান্ট চেম্বার, তৃতীয় তলায় ডায়াগনস্টিক, চতুর্থ তলায় কার্ডিয়াক ও জেনারেল ওটি, আইসিসিইউ ও সিসিইউ, পঞ্চম তলায় গাইনি, অপথালমোলজি, অর্থোপেডিক্স ও ইএনটি এবং ষষ্ঠ থেকে অষ্টম তলায় ওয়ার্ড ও কেবিন রয়েছে। রয়েছে ১৯টি আইসিইউ, ৯টি সিসিইউ বেড ও ৪০টি কেবিন। এত বড় অবকাঠামো বছরের পর বছর পড়ে থাকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল; এখন নতুন করে তিন মাসের ঘোষণা সেই প্রশ্নের সঙ্গে যুক্ত করেছে আরেকটি সংশয়-এবার কি সত্যিই সময়সীমা মানা হবে?

সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা, ঘোষণার পর ঘোষণা নয়-২৫০ শয্যার হাসপাতালটি এবার কার্যকরভাবে চালু হোক। নির্মাণে বিপুল সরকারি অর্থ ব্যয়ের পর একটি পূর্ণাঙ্গ হাসপাতাল বছরের পর বছর অব্যবহৃত থাকা যেমন জনস্বার্থের পরিপন্থী, তেমনি চিকিৎসাসেবা সংকটে থাকা সিলেট অঞ্চলের মানুষের জন্যও এটি বড় অপচয়। ফলে ৪ সেপ্টেম্বরের নতুন তিন মাসের ঘোষণা বাস্তবায়নই এখন সংশ্লিষ্টদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।

প্রচ্ছদ এর আরও খবর
তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?

তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?

 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা

 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা

সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ

সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩

সর্বশেষ সংবাদ
তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?
তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?
 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা
 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা
সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
কোম্পানীগঞ্জে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
কোম্পানীগঞ্জে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা
বিলপাড় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
বিলপাড় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
বইমেলায় গল্পগ্রন্থ ‘জীবনের তরে’র মোড়ক উন্মোচন
বইমেলায় গল্পগ্রন্থ ‘জীবনের তরে’র মোড়ক উন্মোচন
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top