জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

ছাতকের ৩ যুবককে কাশ্মীরে নেওয়ার পর নিখোঁজ


প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৭:৪৩ অপরাহ্ন

ছাতক সংবাদদাতা : ভারতের কাশ্মীরে ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে সুনামগঞ্জের ছাতক উপজেলার তিন যুবককে ভারতে নিয়ে যাওয়ার পর তাঁদের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাঁদের আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন নিখোঁজ এক যুবকের মা। এ ঘটনায় ছাতক থানায় অভিযোগের পর সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
নিখোঁজ তিন যুবক হলেন-ছাতক উপজেলার সৈদেরগাঁও গ্রামের মৃত মনোহর আলীর ছেলে সোহেল মিয়া, একই গ্রামের মৃত রুসমত আলীর ছেলে আয়াছ আলী এবং জালিয়ারপাড় গ্রামের আনছার আলীর ছেলে আলা উদ্দিন। তাঁরা সবাই দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
নিখোঁজ সোহেল মিয়ার মা সামতেরা বেগমের অভিযোগ, একই গ্রামের বাসিন্দা ফারুক মিয়া ও তাঁর ছেলে ফাহিম পূর্বপরিচয়ের সূত্র ধরে তাঁর ছেলে সোহেলসহ তিন যুবককে ভারতের কাশ্মীরে ভালো বেতনে কাজ দেওয়ার প্রস্তাব দেন। তাঁদের কথায় বিশ্বাস করে গত ২৮ জুলাই তিন যুবক বাড়ি থেকে ভারতের উদ্দেশে রওনা হন।
সামতেরা বেগমের দাবি, ভারতে পৌঁছানোর পর প্রথমদিকে তিন যুবকের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ ছিল। তাঁরা ফোনে পরিবারের সঙ্গে কথা বলতেন। তবে কিছুদিন পর হঠাৎ তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর থেকে পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
লিখিত অভিযোগে সামতেরা বেগম উল্লেখ করেন, ঘটনার প্রায় এক সপ্তাহ পর ফারুক মিয়া ও তাঁর ছেলে ফাহিমের পক্ষ থেকে স্বজনদের জানানো হয় যে, তিন যুবক ভারতে কারাগারে রয়েছেন। তাঁদের মুক্ত করতে প্রথমে ৩০ হাজার টাকা দাবি করা হয়। পরে স্বজনরা ১৫ হাজার টাকা দেওয়ার পরও আরও ৪০ হাজার টাকা চাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তিন যুবকের মুক্তির জন্য ১ লাখ ৩০ হাজার টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন সামতেরা বেগম। টাকা না দিলে তাঁদের হত্যা বা ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলেও তাঁর অভিযোগ।
তিনি জানান, বিষয়টি নিয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করে সহযোগিতা চেয়েছেন। স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সঙ্গেও দেখা করে তিন যুবককে উদ্ধারে সহযোগিতা কামনা করেছেন তিনি।
এ ঘটনায় গত মাসের শেষ দিকে ছাতক থানায় লিখিত অভিযোগ করা হয়। পরে গত ৭ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসেও লিখিত অভিযোগ দেন সামতেরা বেগম।
তবে অভিযোগের বিষয়ে ফারুক মিয়া বলেন, তাঁর ছেলে ফাহিম বর্তমানে ভারতে রয়েছেন। তবে তিনিও বর্তমানে ফাহিমের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে দাবি করেন। তিন যুবকের সঙ্গে কী ঘটেছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানেন না বলেও জানান।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ঝলক মোহন্ত বলেন, তিন যুবককে কাজের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়া এবং সেখানে আটকে রেখে টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সুনামগঞ্জ এর আরও খবর
জগন্নাথপুরে আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা

জগন্নাথপুরে আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা

ছাতকে ৪ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

ছাতকে ৪ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

তাহিরপুরে সোনালী ব্যাংক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে চুক্তি

তাহিরপুরে সোনালী ব্যাংক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে চুক্তি

তাহিরপুরে ১৯৩ বোতল বিদেশি মদ জব্দ

তাহিরপুরে ১৯৩ বোতল বিদেশি মদ জব্দ

সর্বশেষ সংবাদ
বিদ্যুতে টানাপোড়েন থামছেই না
বিদ্যুতে টানাপোড়েন থামছেই না
জগন্নাথপুরে আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা
জগন্নাথপুরে আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা
রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
বঙ্গবীর ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি
বঙ্গবীর ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি
ফেঞ্চুগঞ্জে চা শ্রমিক নেতাকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বাংলো ভাঙচুর
ফেঞ্চুগঞ্জে চা শ্রমিক নেতাকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বাংলো ভাঙচুর
সাগর-রুনি হত্যাকাণ্ড: থামছে না এনামুলের মায়ের কান্না
সাগর-রুনি হত্যাকাণ্ড: থামছে না এনামুলের মায়ের কান্না
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষে ৭ পয়েন্টে মহানগর বিএনপির কর্মসূচি
রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষে ৭ পয়েন্টে মহানগর বিএনপির কর্মসূচি
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা
র‌্যাবের পৃথক অভিযানে মাদক উদ্ধার, আটক ১
র‌্যাবের পৃথক অভিযানে মাদক উদ্ধার, আটক ১
নগরে ৮ মামলার আসামি গ্রেফতার
নগরে ৮ মামলার আসামি গ্রেফতার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top