জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

ছাতকে নিষিদ্ধ জালের দৌরাত্ম্য বিল-নদীতে অবাধে মাছ শিকার


প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৪:১০ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার বিভিন্ন বিল, নদী, খাল ও জলাশয়ে কারেন্ট জাল, চায়না রিং জালসহ বিভিন্ন নিষিদ্ধ জাল দিয়ে অবাধে মাছ শিকারের অভিযোগ উঠেছে। বর্ষা মৌসুমে এসব জালের ব্যবহার বেড়ে যাওয়ায় ডিমওয়ালা মাছ, পোনা ও ছোট মাছ নির্বিচারে ধরা পড়ছে। এতে মাছের প্রজনন ব্যাহত হয়ে কমে যাচ্ছে দেশি প্রজাতির মাছ।
উপজেলার কুড়ি বিল, সিংগাপই বিল, নলুয়া বিল, মৌআলু বিল, দেউসাফরা বিল, বোকা নদী ও রাংড়িংগা নদীসহ বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না রিং জাল, ম্যাজিক জাল, সুতিজাল, চায়না দোয়ারী ও রিংচাই ব্যবহারের অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এসব জালের ফাঁদে বড় মাছের পাশাপাশি পোনা ও বিভিন্ন জলজ প্রাণীও আটকা পড়ে। দেবেরগাঁও গ্রামের মৎস্যজীবী নরেশ চন্দ্র বলেন, কুড়ি বিলের আশপাশ ও বিলের ভেতরে অবৈধ চায়না দোয়ারী ও রিং জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। বিষয়টি মৎস্য অফিসকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয়দের দাবি, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা প্রয়োজন। তাদের মতে, বর্ষা মৌসুমে মাছের প্রজনন ও ডিম ছাড়ার সময়ে নির্বিচারে পোনা ও ছোট মাছ ধরার কারণে জলাশয়ে মাছের স্বাভাবিক বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে।
একসময় ছাতকের বিল ও নদীতে শোল, বোয়াল, গজার, মাগুর, শিং, কৈ, সরপুঁটি, পাবদা, আইড়, বাইম, খলসে, রিঠা, বেতাগা, বাঁশপাতা, রয়না ও কালিবাউশসহ বিভিন্ন দেশি মাছ প্রচুর পাওয়া গেলেও বর্তমানে অনেক প্রজাতিই কমে গেছে। নিষিদ্ধ জালের কারণে মাছের পাশাপাশি সাপ, ব্যাঙ, শামুকসহ বিভিন্ন জলজ প্রাণীও হুমকির মুখে পড়ছে।
এ বিষয়ে ছাতক উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিন বলেন, কোন কোন স্থানে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে, সে বিষয়ে তথ্য দিলে অভিযান পরিচালনা করা হবে। সবার সহযোগিতা পেলে অভিযান অব্যাহত রাখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন মহলের মতে, দেশি মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় শুধু অভিযান নয়, অবৈধ জাল উৎপাদন, বিক্রি ও ব্যবহারÑতিন ক্ষেত্রেই কঠোর নজরদারি প্রয়োজন। পাশাপাশি প্রজনন মৌসুমে নিষিদ্ধ জাল বন্ধ, মাছের অভয়াশ্রম গড়ে তোলা এবং স্থানীয় জেলে ও মাছ শিকারিদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।

সুনামগঞ্জ এর আরও খবর
জগন্নাথপুরে আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা

জগন্নাথপুরে আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা

ছাতকে ৪ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

ছাতকে ৪ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

তাহিরপুরে সোনালী ব্যাংক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে চুক্তি

তাহিরপুরে সোনালী ব্যাংক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে চুক্তি

তাহিরপুরে ১৯৩ বোতল বিদেশি মদ জব্দ

তাহিরপুরে ১৯৩ বোতল বিদেশি মদ জব্দ

সর্বশেষ সংবাদ
বিদ্যুতে টানাপোড়েন থামছেই না
বিদ্যুতে টানাপোড়েন থামছেই না
জগন্নাথপুরে আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা
জগন্নাথপুরে আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা
রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
বঙ্গবীর ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি
বঙ্গবীর ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি
ফেঞ্চুগঞ্জে চা শ্রমিক নেতাকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বাংলো ভাঙচুর
ফেঞ্চুগঞ্জে চা শ্রমিক নেতাকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বাংলো ভাঙচুর
সাগর-রুনি হত্যাকাণ্ড: থামছে না এনামুলের মায়ের কান্না
সাগর-রুনি হত্যাকাণ্ড: থামছে না এনামুলের মায়ের কান্না
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষে ৭ পয়েন্টে মহানগর বিএনপির কর্মসূচি
রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষে ৭ পয়েন্টে মহানগর বিএনপির কর্মসূচি
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা
র‌্যাবের পৃথক অভিযানে মাদক উদ্ধার, আটক ১
র‌্যাবের পৃথক অভিযানে মাদক উদ্ধার, আটক ১
নগরে ৮ মামলার আসামি গ্রেফতার
নগরে ৮ মামলার আসামি গ্রেফতার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top