জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ


প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:২১:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সাংবাদিক সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’ এক দশকে পদার্পণ করেছে। এ উপলক্ষে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও কেক কাটার আয়োজন করা হয়।

রোববার সকালে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে এম সাইফুর রহমান ভবনে গিয়ে শেষ হয়। সেখানে মনোবিজ্ঞান বিভাগের ১২০২ নম্বর কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লবীব আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক উপদেষ্টা ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ, সাংবাদিক মো. মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও ডেইলি ওয়াদার সাংবাদিক মোহাম্মদ আলী মাজেদ।

বক্তারা বলেন, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদের লেখনী শক্তি বৃদ্ধির পাশাপাশি নেতৃত্ব বিকাশ এবং ক্যাম্পাসের নানা অসঙ্গতি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গত এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি কলেজের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি গঠনমূলক সমালোচনার মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

তারা আরও বলেন, সংগঠনটি সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থরক্ষায় সবসময় সোচ্চার ছিল। করোনাকালসহ বিভিন্ন সংকটময় মুহূর্তেও সংগঠনের সদস্যরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে তাদের কলম সচল থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আজহার উদ্দিন শিমুল, আশরাফ আহমেদ ও মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব হোসাইন এবং এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামী, শিবির সভাপতি আবু তাহের মিছবাহ ও ছাত্র-মজলিসের অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ।

রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিহারের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ বুলবুল আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. বদরুল আমিন এবং স্বাগত বক্তব্য দেন কোষাধ্যক্ষ মেহেদী হাসান তানিম।

অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির প্রথম ম্যাগাজিন ‘জানালা’-এর মোড়ক উন্মোচন করা হয়। ম্যাগাজিনটির প্রচ্ছদ করেছেন সংগঠনের সাবেক নির্বাহী সদস্য শাহ রাকিবুল হাসান রাফি। প্রচ্ছদ তৈরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

এ ছাড়া সদ্য সাবেক সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমকে ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। পরে কেক কেটে সংগঠনের এক দশকে পদার্পণ উদযাপন করা হয়। অনুষ্ঠানে অতিথি ও সদস্যদের মধ্যে মিষ্টি ও নাস্তা বিতরণ করা হয়। সংগঠনের সহযোগী সদস্য নূর আলম দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

প্রচ্ছদ এর আরও খবর
ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা

১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা

সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি
৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা
১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা
মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্ট সেবাকেন্দ্রে ইমিগ্রেশন অভিযান
মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্ট সেবাকেন্দ্রে ইমিগ্রেশন অভিযান
মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ আটক ৩
মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ আটক ৩
গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয়
গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয়
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
ড. ইউনূসের প্রতিষ্ঠানের করের রায় স্থগিত করেনি আদালত
ড. ইউনূসের প্রতিষ্ঠানের করের রায় স্থগিত করেনি আদালত
বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
এসএমপি কমিশনারের এয়ারপোর্ট ও দুই মাজারে নিরাপত্তা পরিদর্শন
এসএমপি কমিশনারের এয়ারপোর্ট ও দুই মাজারে নিরাপত্তা পরিদর্শন
সিলেট সীমান্তে বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫২
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top