ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৭:০৮ অপরাহ্ন

বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্থ পোস্টাল একাডেমি, রাজশাহী এর তত্ত্বাবধানে সিলেট বিভাগের ডিজিটাল ডাকঘর সমূহের তিনমাস মেয়াদী কম্পিউটার ‘ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন’ কোর্সের সার্টিফিকেট পরীক্ষা শুক্রবার রাজা জি.সি. উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেটের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা কেন্দ্রের সাচিবিক দায়িত্ব পালন করেন সিলেট পোস্টাল বিভাগের পোস্ট অফিস সুপার মলয় কান্তি সরকার ও পোস্ট অফিস পরিদর্শক জনাব বাবলু রায়।
বিভিন্ন পরীক্ষা হলে হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট বিভাগীয় অফিসের পোস্টাল অপারেটর দেবপ্রসাদ পাল, মোঃ আব্দুল বাসিত, মোঃ সাইফুল শিকদার, পোস্ট ই-সেন্টার কো-অর্ডিনেটর রোহেল আহমদ, নাসির উদ্দিন, বলরাম বনিক, মাহবুবুর রহমান, আতিকুর রহমান, আল-আমীন, লায়েছ আহমদ, মাছুম আহমদ, সুহেল আহমদ প্রমুখ। সিলেট পোস্টাল বিভাগের বিভিন্ন ডিজিটাল ডাকঘর এর প্রায় ৩০০ শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশ নেয়। বিজ্ঞপ্তি





