জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

শরতের আকাশে আগুন

প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৭:২২ অপরাহ্ন

১৮ অঞ্চলে তাপপ্রবাহ, শ্রীমঙ্গলে ৩৭.৫

স্টাফ রিপোর্টার : শরতের নীল আকাশ কাঁপিয়ে নামছে তীব্র দাবদাহ। আশ্বিনের চেনা স্নিগ্ধ রূপ ছাপিয়ে এক অদ্ভুত ও প্রখর তাপপ্রবাহে পুড়ছে চারপাশ। যে ঋতুতে শিউলি ঝরার আর কাশবনের দোলায় মন জুড়ানোর কথা, সেখানে এক অগ্নিকুণ্ড যেন গ্রাস করেছে প্রকৃতিকে।
এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন স্থানে আবার তাপপ্রবাহ শুরু হয়েছে। সোমবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সিলেট ও শ্রীমঙ্গলসহ দেশের ১৮ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। এর আগে চলতি মাসে দুই দফায় তাপপ্রবাহ বয়ে যায়। আবহাওয়ার অফিস অবশ্য বলেছে, আজ মঙ্গলবার থেকে তাপপ্রবাহ কমে আসতে পারে।
আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যদি কোনো এলাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।
যেসব জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে, সেগুলোর মধ্যে রয়েছে সিলেট ৩৬ দশমিক ৫, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ৩৭ দশমিক ৫, টাঙ্গাইল ৩৬ দশমিক ৮, সিরাজগঞ্জের তাড়াশে ৩৬ দশমিক ৫, ঢাকা ৩৬ দশমিক ৭, পাবনার ঈশ্বরদীতে ৩৬, ফরিদপুর ৩৭, গোপালগঞ্জ ৩৬ দশমিক ২, কিশোরগঞ্জের নিকলী ৩৬, রাজশাহী ৩৬ দশমিক ৫, ময়মনসিংহ ৩৬ দশকি ৪, নেত্রকোনা ৩৬, সিলেট ৩৬ দশমিক ১, টাঙ্গাইল ৩৬ দশমিক ৮, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ৩৭ দশমিক ৫, খুলনা ৩৭, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ৩৬, যশোর ৩৬ দশকি ২, চুয়াডাঙ্গা ৩৭, চট্টগ্রামের সন্দ্বীপ ৩৬ দশমিক ১, ফেনী ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গত মঙ্গলবার দেশের ২৫ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। এর পরদিন ১১ জেলায় তাপপ্রবাহ ছিল। দুই দিনের বিরতির পর শনিবার আবার তাপপ্রবাহ শুরু হয়। তবে রোববার বৃষ্টি বেড়ে গেলে তাপপ্রবাহ কমে যায়। গতকাল আবার তাপপ্রবাহ শুরু হলো। তবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, আজ থেকে তাপপ্রবাহের পরিধি কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যেই জানিয়েছে, সাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি সৃষ্টি হয়েছে মূলত উত্তর আন্দামান সাগরে। এটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে অধিদপ্তরের সূত্রগুলো জানিয়েছে। তবে এটি ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের দিকে যেতে পারে। এর প্রভাবে অবশ্য বাংলাদেশের উপকূলে আগামী বুধ বা বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে।

প্রচ্ছদ এর আরও খবর
তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?

তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?

 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা

 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা

সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ

সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩

সর্বশেষ সংবাদ

সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
কোম্পানীগঞ্জে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
কোম্পানীগঞ্জে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা
বিলপাড় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
বিলপাড় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
বইমেলায় গল্পগ্রন্থ ‘জীবনের তরে’র মোড়ক উন্মোচন
বইমেলায় গল্পগ্রন্থ ‘জীবনের তরে’র মোড়ক উন্মোচন
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top