জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

ছাতকে এক বছর পর চালু কংক্রিট স্লিপার প্লান্ট

প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৩:০৪ অপরাহ্ন

ছাতক সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ রেলওয়ের একমাত্র কংক্রিট স্লিপার প্লান্ট প্রায় এক বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। রোববার সকাল থেকে প্লান্টটিতে পুরোদমে স্লিপার উৎপাদন শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটি, কাঁচামাল সংকট ও জনবলসহ বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘদিন ধরে প্লান্টটির উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। গত বছর কয়েক দফায় চালু হলেও অল্প সময়ের মধ্যেই উৎপাদন বন্ধ হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, রেলওয়ের ভেতরে ও বাইরে গড়ে ওঠা সিন্ডিকেট ও অনিয়মের কারণে প্লান্টটির উৎপাদন কার্যক্রম দীর্ঘদিন ধরে অনিয়মিত হয়ে পড়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, জনবল সংকট ও কারখানার বিভিন্ন সমস্যা এবং সাম্প্রতিক বন্যায় মেশিনারিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্লান্টটি বন্ধ ছিল।
১৯৮৮ সালে দৈনিক ২৬৪টি স্লিপার উৎপাদনের সক্ষমতা নিয়ে ছাতকের কংক্রিট স্লিপার প্লান্টের যাত্রা শুরু হয়। কাঠের স্লিপারের তুলনায় কংক্রিট স্লিপারের স্থায়িত্ব বেশি হওয়ায় রেললাইনকে মজবুত, টেকসই ও নিরাপদ করার লক্ষ্যে প্লান্টটি স্থাপন করা হয়েছিল। উৎপাদিত স্লিপার রেলওয়ের পশ্চিমাঞ্চলে সরবরাহ করা হতো।
সংশ্লিষ্টরা জানান, বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্লান্টটির উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী এক বছরে প্রতিদিন ২৪০টি করে মোট ২৫ হাজার কংক্রিট স্লিপার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সপ্তাহে ছয় দিন উৎপাদন কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।
রোববার প্লান্টটি সরেজমিনে পরিদর্শন করেন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বিশ্বাস কনস্ট্রাকশন লিমিটেড’-এর পরিচালক মো. আশরাফ উদ্দিন, রেলওয়ের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশ্বাস কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক মো. আশরাফ উদ্দিন বলেন, সাম্প্রতিক বন্যার পানিতে কারখানাটি ডুবে যাওয়ায় মেশিনারিজের ব্যাপক ক্ষতি হয়েছিল। সেগুলো মেরামতে সময় লাগায় প্লান্টটি চালু করতে বিলম্ব হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আহসান হাবিব বলেন, প্রায় এক বছর উৎপাদন বন্ধ থাকার পর ঠিকাদারি প্রতিষ্ঠান প্লান্টটি পুনরায় চালু করেছে। মেশিনারিজ পরীক্ষা-নিরীক্ষার পর উৎপাদন শুরু হয়েছে। আশা করা হচ্ছে, সপ্তাহে ছয় দিন লক্ষ্যমাত্রা অনুযায়ী স্লিপার উৎপাদন করা সম্ভব হবে।

সুনামগঞ্জ এর আরও খবর
সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ

সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ

দোয়ারায় হামের প্রকোপ, ৫ শিশুর মৃত্যু

দোয়ারায় হামের প্রকোপ, ৫ শিশুর মৃত্যু

সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ

সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
কুলাউড়ায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
খেলাফত মজলিসের ৭নং ওয়ার্ড উত্তরের গণসংযোগ
খেলাফত মজলিসের ৭নং ওয়ার্ড উত্তরের গণসংযোগ
পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 
পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 
যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন
যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন
হামে মৃত্যু ১১০০ ছুঁইছুঁই
হামে মৃত্যু ১১০০ ছুঁইছুঁই
প্রশিক্ষিত জনবল তৈরিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার : শিল্পমন্ত্রী
প্রশিক্ষিত জনবল তৈরিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার : শিল্পমন্ত্রী
সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের
সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের
নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল
নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক : হুমায়ুন কবির
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক : হুমায়ুন কবির
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনরায় সচলে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াতের
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনরায় সচলে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াতের
চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না: এমপি এমরান 
চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না: এমপি এমরান 
রাজনগরে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের অভিযোগে যুবদল নেতা আটক
রাজনগরে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের অভিযোগে যুবদল নেতা আটক
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া কামিলকে সংবর্ধনা
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া কামিলকে সংবর্ধনা
ছাতকে এক বছর পর চালু কংক্রিট স্লিপার প্লান্ট
ছাতকে এক বছর পর চালু কংক্রিট স্লিপার প্লান্ট
কুলাউড়ায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
কুলাউড়ায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top