জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

ঢাকা-সিলেট মহাসড়ক দুই স্পট পরিদর্শন করবেন মন্ত্রী মুক্তাদির

প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:২২:১৮ অপরাহ্ন

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বুধবার দিনব্যাপী সফরে তিনি মহাসড়কের সিলেট ও হবিগঞ্জের দুটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে সিলেট জেলার ওসমানীনগর উপজেলার করুয়া বাজার এলাকায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী। এরপর দুপুর ১টা ২০ মিনিটে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিটুন্ডা এলাকায় মহাসড়ক নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করবেন। পরিদর্শনকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প’-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এর আগে সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বেলা ১১টা ৪০ মিনিটে সিলেট সদর উপজেলার সুরমা নদীর বামতীরের কানিশাইল এলাকায় নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করবেন মন্ত্রী। মহাসড়কের দুটি স্পট পরিদর্শন শেষে দুপুর আড়াইটায় হবিগঞ্জের উদ্দেশে রওনা হবেন তিনি। পরে বিকেল ৩টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেবেন।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর সিলেটে এক অনুষ্ঠানে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছিলেন, ২০২৯ সালের মাঝামাঝি সময়ে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ পুরোপুরি শেষ হবে এবং আগামী এক বছরের মধ্যে সড়কটির নতুন অবয়ব দৃশ্যমান হবে। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
সৌন্দর্য হারাচ্ছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো

সৌন্দর্য হারাচ্ছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো

ওসমানীনগরে দুপ্রকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

ওসমানীনগরে দুপ্রকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

বালাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা

বালাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা

গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক

গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক

সর্বশেষ সংবাদ
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ

আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা
বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা
গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
শাহজালাল জামেয়ায় একাদশ শ্রেণীর নবীণবরণে ড. নজরুল: ভালো ফলাফলের পাশাপাশি মূল্যবোধ চর্চা জরুরি
শাহজালাল জামেয়ায় একাদশ শ্রেণীর নবীণবরণে ড. নজরুল: ভালো ফলাফলের পাশাপাশি মূল্যবোধ চর্চা জরুরি
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সিসিক প্রশাসকের
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সিসিক প্রশাসকের
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে : সিসিক প্রশাসক
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে : সিসিক প্রশাসক
ঢাকা-সিলেট মহাসড়ক দুই স্পট পরিদর্শন করবেন মন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট মহাসড়ক দুই স্পট পরিদর্শন করবেন মন্ত্রী মুক্তাদির
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top