জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৭:৪৩ অপরাহ্ন

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধ এবং বর্তমান দরগাহ পরিচালনা কমিটি বিলুপ্ত করে নিরপেক্ষ কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছে সিলটি পাঞ্চায়িত। মঙ্গলবার দুপুরে সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদের সভাপতিত্বে ও তোফায়েল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন যুবনেতা এহছানুল হক তাহের, সংগঠনের যুগ্ম সম্পাদক ফেরদৌস আহমদ, নির্বাহী সদস্য আমিনুজ্জামান চৌধুরী, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ মাদানী, মঈনুল ইসলাম আশরাফী, ইমতিয়াজ রহমান ইনু, ইফতেখার আহমদ জায়েদী, মুক্তার আহমদ ও টিপু চৌধুরীসহ অনেকে।
মানববন্ধনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, দরগাহর খাদিমদের দানের ৬৫ শতাংশ অর্থ দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, তা বাতিল করতে হবে। তাঁর দাবি, এই অর্থ দরিদ্র, অসহায়, এতিম ও মুসাফিরদের কল্যাণে ব্যয় করা উচিত। তিনি আরও বলেন, দরগাহ পরিচালনা কমিটিতে খাদিমদের রাখা যাবে না। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত খাদিমদের কাছে থাকা দানের অর্থ বর্তমান বাজারমূল্য অনুযায়ী ফেরত নেওয়ারও দাবি জানান তিনি।
নাসির উদ্দিন আহমদ চৌধুরী মাজারকে কেন্দ্র করে কথিত শিরক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানান। একই সঙ্গে বর্তমান দরগাহ পরিচালনা কমিটি বিলুপ্ত করে নিরপেক্ষ কমিটি গঠনের আহ্বান জানান। নতুন কমিটিতে সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রখ্যাত আলেম-ওলামাদের অন্তর্ভুক্তির দাবি জানান তিনি।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে বর্তমান দরগাহ কমিটি বিলুপ্ত করে সবার কাছে গ্রহণযোগ্য নতুন কমিটি গঠনের দাবি জানান। একই সঙ্গে সিলেট বিভাগের স্বায়ত্তশাসন এবং সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিও তুলে ধরেন তারা। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
সৌন্দর্য হারাচ্ছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো

সৌন্দর্য হারাচ্ছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো

ওসমানীনগরে দুপ্রকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

ওসমানীনগরে দুপ্রকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

বালাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা

বালাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা

গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক

গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক

সর্বশেষ সংবাদ
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ

আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা
বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা
গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
শাহজালাল জামেয়ায় একাদশ শ্রেণীর নবীণবরণে ড. নজরুল: ভালো ফলাফলের পাশাপাশি মূল্যবোধ চর্চা জরুরি
শাহজালাল জামেয়ায় একাদশ শ্রেণীর নবীণবরণে ড. নজরুল: ভালো ফলাফলের পাশাপাশি মূল্যবোধ চর্চা জরুরি
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সিসিক প্রশাসকের
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সিসিক প্রশাসকের
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে : সিসিক প্রশাসক
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে : সিসিক প্রশাসক
ঢাকা-সিলেট মহাসড়ক দুই স্পট পরিদর্শন করবেন মন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট মহাসড়ক দুই স্পট পরিদর্শন করবেন মন্ত্রী মুক্তাদির
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top