জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

হাম-ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু


প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৬:৩২:৪১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১১০। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে।
একই সময়ে ৮২ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৬০২ জন। এছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ১৩২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯২ হাজার ৮৬৩ জনে।
এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৪ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৪৯ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১ হাজার ৯৭৮ জন রোগী। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮১ হাজার ৫৯৮।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ৩৫৮ জন ভর্তি হয়েছে। এরপর ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৩২৮, খুলনা বিভাগে ২৫৬, বরিশাল বিভাগে ২৬০, রাজশাহী বিভাগে ২০৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৮০ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৭৬ জন ভর্তি হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৯৪, রংপুর বিভাগে ১০১ এবং সিলেট বিভাগে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে একজন ডিএনসিসি এলাকার, একজন ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে এবং দুজন রাজশাহী বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে মারা গেছে। মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৮০৯ জন ডেঙ্গু রোগী। বছরের শুরু থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে মোট ৭৫ হাজার ৬৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজার ৬২ জন এবং মারা গেছে ৩০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা ১ হাজার ২৫৪ এবং নারী ৭২৪ জন। ফলে নতুন ভর্তি রোগীদের ৬৩ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৬ শতাংশ নারী।

জাতীয় এর আরও খবর
১৫ দিনের মধ্যে এনসিপির তৃণমূলের কমিটি

১৫ দিনের মধ্যে এনসিপির তৃণমূলের কমিটি

রমজানের আগে দুই হাজার ইউপি নির্বাচন

রমজানের আগে দুই হাজার ইউপি নির্বাচন

৩৪ আসামিকে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি 

৩৪ আসামিকে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি 

আবু সাঈদ হত্যা:  বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

আবু সাঈদ হত্যা:  বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

সর্বশেষ সংবাদ
১৫ দিনের মধ্যে এনসিপির তৃণমূলের কমিটি
১৫ দিনের মধ্যে এনসিপির তৃণমূলের কমিটি
রমজানের আগে দুই হাজার ইউপি নির্বাচন
রমজানের আগে দুই হাজার ইউপি নির্বাচন
৩৪ আসামিকে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি 
৩৪ আসামিকে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি 
বাস মালিক-শ্রমিকদের বিরোধে দুর্ভোগে যাত্রীরা
বাস মালিক-শ্রমিকদের বিরোধে দুর্ভোগে যাত্রীরা
আবু সাঈদ হত্যা:  বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার
আবু সাঈদ হত্যা:  বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার
বিমানবন্দরে যাত্রী হয়রানি – জামায়াতের চার এমপির লিখিত অভিযোগ
বিমানবন্দরে যাত্রী হয়রানি – জামায়াতের চার এমপির লিখিত অভিযোগ
বিসিএসে রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিসিএসে রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
গালিমপুর হুরুন্নেছা খানম উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি বিতরণ
গালিমপুর হুরুন্নেছা খানম উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি বিতরণ
বিশ্বনাথে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
বিশ্বনাথে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
প্রফেসর পদে ডা: হোসাইনের পদোন্নতি
প্রফেসর পদে ডা: হোসাইনের পদোন্নতি
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল 
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল 
রাসুলের জীবনাদর্শ অনুসরণেই মানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি : ফখরুল ইসলাম
রাসুলের জীবনাদর্শ অনুসরণেই মানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি : ফখরুল ইসলাম
গোলাপগঞ্জে কৃষক বাজার চালু করবে জেলা পরিষদ : প্রশাসক
গোলাপগঞ্জে কৃষক বাজার চালু করবে জেলা পরিষদ : প্রশাসক
১৮ ও ৩২ নং ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
১৮ ও ৩২ নং ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
সুরমার তীরে মোবাইল ব্যবসার বর্জ্য কদমতলীতে ব্যবসায়ীদের সতর্ক করলেন সিসিক প্রশাসক
সুরমার তীরে মোবাইল ব্যবসার বর্জ্য কদমতলীতে ব্যবসায়ীদের সতর্ক করলেন সিসিক প্রশাসক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top