জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

২০৬১ সালে দেশে প্রতি ৪ জনে ১ জন হবেন প্রবীণ


প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৬:৩৫:০৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বাংলাদেশে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষকে প্রবীণ হিসেবে বিবেচনা করা হয়। সে হিসাবে বর্তমানে দেশে এ বয়সী মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৬৩ লাখ, যা মোট জনসংখ্যার ৯ দশমিক ৩ শতাংশ। জনসংখ্যাবিষয়ক আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক বছরে এ সংখ্যা আরও দ্রুত বাড়বে। গ্লোবাল এজওয়াচ ইনডেক্সের তথ্য অনুযায়ী, ২০৩০ সালে বাংলাদেশে প্রবীণ জনগোষ্ঠীর হার ১১ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে। সংখ্যার হিসাবে যা প্রায় আড়াই কোটি। ২০৫০ সালে এ সংখ্যা বেড়ে প্রায় ৪ কোটিতে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৫ সালে প্রকাশিত ‘পপুলেশন প্রজেকশন অব বাংলাদেশ : ডায়নামিকস অ্যান্ড ট্রেন্ডস ২০১১-২০৬১’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা তেমন না বাড়লেও ২০২১ সাল থেকে তা বাড়তে শুরু করে। ২০২৬ সাল থেকে এই বৃদ্ধি আরও দ্রুত হওয়ার পূর্বাভাস দিয়েছে বিবিএস।
বিবিএসের প্রক্ষেপণ অনুযায়ী, ২০১১ সালে মোট জনসংখ্যার ৭ দশমিক ৬৩ শতাংশ ছিল প্রবীণ মানুষ। ২০১৬ সালে এ হার কিছুটা কমে দাঁড়ায় ৭ দশমিক ৫৪ শতাংশে। ২০২১ সালে তা বেড়ে হয় ৮ দশমিক ৪৫ শতাংশ। এরপর ২০২৬ সালে প্রবীণ জনগোষ্ঠীর হার বেড়ে দাঁড়াতে পারে ৯ দশমিক ৪৩ শতাংশে। ২০৩১ সালে তা হবে ১১ দশমিক ১০ শতাংশ, ২০৩৬ সালে ১২ দশমিক ৯৫ শতাংশ, ২০৪১ সালে ১৪ দশমিক ৮৭ শতাংশ এবং ২০৪৬ সালে ১৭ দশমিক ৪৭ শতাংশ।
এ ছাড়া ২০৫১ সালে এ হার দাঁড়াতে পারে ১৯ দশমিক ৯২ শতাংশে, ২০৫৬ সালে ২১ দশমিক ৭১ শতাংশে এবং ২০৬১ সালে ২৪ দশমিক ৮১ শতাংশে। অর্থাৎ, আগামী ৩৫ বছরের মধ্যে দেশের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ প্রবীণ জনগোষ্ঠীতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউনিসেফের ২০২১ সালে প্রকাশিত ‘পেয়িং ফরওয়ার্ড অ্যান্ড ইনভেস্টিং ইন চিলড্রেন নাউ: ডেমোগ্রাফিক চেঞ্জেস ইন বাংলাদেশ—ট্রেন্ডস অ্যান্ড পলিসি ইমপ্লিকেশনস’ প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, ২০২৯ সালে বাংলাদেশ ‘এজিং সোসাইটি’ বা বয়স্ক সমাজে প্রবেশ করবে।
ওই বছর দেশে ৬৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর হার ৭ শতাংশে পৌঁছাবে। ২০৪৭ সালে এ হার বেড়ে ১৪ শতাংশে দাঁড়াতে পারে। অর্থাৎ, মাত্র ১৮ বছরের ব্যবধানে ৬৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর অনুপাত দ্বিগুণ হওয়ার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, সরকারের সোশ্যাল সিকিউরিটি পলিসি সাপোর্ট কর্মসূচির এক প্রতিবেদনের প্রক্ষেপণ অনুযায়ী, ২০৫০ সালে দেশে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ৪ কোটি ১২ লাখে পৌঁছাতে পারে, যা মোট জনসংখ্যার প্রায় ১৯ শতাংশ।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের তথ্যমতে, দেশে সাত বিভাগে সাতটি, জেলায় ৫৬টি, উপজেলায় ২৭টি এবং আঞ্চলিক পর্যায়ে দুটি—সব মিলিয়ে ৯২টি প্রবীণ নিবাস বা বৃদ্ধাশ্রম রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানে বর্তমানে কতজন প্রবীণ বসবাস করছেন, তার সমন্বিত কোনো সরকারি বা বেসরকারি হিসাব নেই। এর বাইরে বেসরকারি উদ্যোগেও আরও কিছু প্রবীণ নিবাস রয়েছে।
প্রবীণের সংখ্যা বৃদ্ধি ও নানাবিধ প্রসঙ্গে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, দেশের মোট জনসংখ্যার মধ্যে বয়স্কদের অংশ আগামীতে আরও বাড়বে। এর ফলে নতুন কিছু চ্যালেঞ্জ তৈরি হবে। কিন্তু এ বিষয়ে সরকারের খুব বেশি প্রস্তুতি এখনো দেখা যাচ্ছে না।

প্রথম পাতা এর আরও খবর
২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

১৫ দিনের মধ্যে এনসিপির তৃণমূলের কমিটি

১৫ দিনের মধ্যে এনসিপির তৃণমূলের কমিটি

বাস মালিক-শ্রমিকদের বিরোধে দুর্ভোগে যাত্রীরা

বাস মালিক-শ্রমিকদের বিরোধে দুর্ভোগে যাত্রীরা

প্রফেসর পদে ডা: হোসাইনের পদোন্নতি

প্রফেসর পদে ডা: হোসাইনের পদোন্নতি

সর্বশেষ সংবাদ
২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
১৫ দিনের মধ্যে এনসিপির তৃণমূলের কমিটি
১৫ দিনের মধ্যে এনসিপির তৃণমূলের কমিটি
রমজানের আগে দুই হাজার ইউপি নির্বাচন
রমজানের আগে দুই হাজার ইউপি নির্বাচন
৩৪ আসামিকে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি 
৩৪ আসামিকে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি 
বাস মালিক-শ্রমিকদের বিরোধে দুর্ভোগে যাত্রীরা
বাস মালিক-শ্রমিকদের বিরোধে দুর্ভোগে যাত্রীরা
আবু সাঈদ হত্যা:  বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার
আবু সাঈদ হত্যা:  বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার
বিমানবন্দরে যাত্রী হয়রানি – জামায়াতের চার এমপির লিখিত অভিযোগ
বিমানবন্দরে যাত্রী হয়রানি – জামায়াতের চার এমপির লিখিত অভিযোগ
বিসিএসে রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিসিএসে রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
গালিমপুর হুরুন্নেছা খানম উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি বিতরণ
গালিমপুর হুরুন্নেছা খানম উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি বিতরণ
বিশ্বনাথে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
বিশ্বনাথে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
প্রফেসর পদে ডা: হোসাইনের পদোন্নতি
প্রফেসর পদে ডা: হোসাইনের পদোন্নতি
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল 
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল 
রাসুলের জীবনাদর্শ অনুসরণেই মানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি : ফখরুল ইসলাম
রাসুলের জীবনাদর্শ অনুসরণেই মানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি : ফখরুল ইসলাম
গোলাপগঞ্জে কৃষক বাজার চালু করবে জেলা পরিষদ : প্রশাসক
গোলাপগঞ্জে কৃষক বাজার চালু করবে জেলা পরিষদ : প্রশাসক
১৮ ও ৩২ নং ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
১৮ ও ৩২ নং ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top