জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল


প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৬, ৬:৩৫:১৮ অপরাহ্ন

আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল।
শনিবার সকালে আইসিসির প্রতিনিধি দল সিলেটে পৌঁছালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী তাদের স্বাগত জানান। পরে প্রতিনিধি দলটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা মাঠের অবস্থা, ড্রেসিংরুম, ডাগআউট, গ্যালারি, খেলোয়াড়দের সুযোগ-সুবিধাসহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অবকাঠামো ও সুযোগ-সুবিধা খুঁটিয়ে দেখেন। ডাগআউটের মাপ নেওয়ার পাশাপাশি স্টেডিয়ামের বিভিন্ন স্থাপনা ও আশপাশের নিরাপত্তাব্যবস্থাও পর্যবেক্ষণ করেন তারা। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আইসিসির কর্মকর্তারা।
বিশ্বকাপ আয়োজনের জন্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়ামগুলোর একটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বকাপ আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি এখানে রয়েছে। স্টেডিয়ামটি বিশ্বকাপ আয়োজনের সব পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
২০২৭ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। আগামী বছরের জানুয়ারিতে বসবে এই আসর। ১৬ দলের এই টুর্নামেন্টে চারটি গ্রুপে ভাগ হয়ে দুই গ্রুপের খেলা বাংলাদেশে এবং দুই গ্রুপের খেলা নেপালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ পর্বের ম্যাচ সিলেটের পাশাপাশি চট্টগ্রামেও অনুষ্ঠিত হতে পারে। নকআউট পর্বের অধিকাংশ ম্যাচ বাংলাদেশে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
স্বাগতিক হিসেবে বাংলাদেশ ও নেপাল সরাসরি টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। এবারের আসরে বিসিবি সহ-আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে।
আইসিসির প্রতিনিধি দল আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগিতা যাচাই করতে স্টেডিয়ামের সার্বিক সুযোগ-সুবিধা পরিদর্শন করে। মাঠের খেলার উপযোগিতা, গ্যালারি, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা, বিভিন্ন অবকাঠামো এবং নিরাপত্তাব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষণ করেন তারা।
এ সময় বিসিবি পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী ছাড়াও বিসিবির কাউন্সিলর আশরাফ আরমান, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আইসিসির প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশের প্রধান পিচ কিউরেটর অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং, আইসিসির এশিয়া অঞ্চলের ফাইন্যান্স অ্যান্ড অপারেশনস অফিসার নীতিশা কথারি, অ্যান্টি-করাপশন ইউনিটের কর্মকর্তা দরিয়ান ক্লারেন্স, ক্রিকেট পিচ কিউরেটর ও ক্রীড়া মাঠ পরামর্শক টবি লামসডেন, এমি এলিজাবেথ গ্যারেট, পিযুশ পঙ্কজ প্রমুখ। বিজ্ঞপ্তি

খেলাধুলা এর আরও খবর
কাজি নাহিদ প্রীতি একক ক্যারম প্রতিযোগিতার উদ্বোধন

কাজি নাহিদ প্রীতি একক ক্যারম প্রতিযোগিতার উদ্বোধন

অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠনে খেলোয়াড় বাছাই ১৭ সেপ্টেম্বর 

অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠনে খেলোয়াড় বাছাই ১৭ সেপ্টেম্বর 

সিলেটের ক্রীড়াকাশে অ্যাডহকের ছায়া

সিলেটের ক্রীড়াকাশে অ্যাডহকের ছায়া

সর্বশেষ সংবাদ
বিশ্ব বসতি দিবস আজ:  সিলেটে প্রথমবারের মতো উদযাপন 
বিশ্ব বসতি দিবস আজ:  সিলেটে প্রথমবারের মতো উদযাপন 
সিলেটে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮৮
সিলেটে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮৮
নদী থেকে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, দণ্ড
নদী থেকে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, দণ্ড
হাওরাঞ্চলের সাংবাদিকতায় সমস্যা নিয়ে মতবিনিময় সভা
হাওরাঞ্চলের সাংবাদিকতায় সমস্যা নিয়ে মতবিনিময় সভা
‘আলোতে আঁধার ঢাকে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
‘আলোতে আঁধার ঢাকে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
ইসলামপুর ইউনিয়নে নারী নির্যাতন প্রতিরোধে সভা
ইসলামপুর ইউনিয়নে নারী নির্যাতন প্রতিরোধে সভা
লিডিং ইউনিভার্সিটিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম
লিডিং ইউনিভার্সিটিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম
ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. বাবুল
ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. বাবুল
প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যে মৌলভীবাজারে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যে মৌলভীবাজারে যুবক আটক
সিলেটে হামে নতুন ভর্তি ১২৭
সিলেটে হামে নতুন ভর্তি ১২৭
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেট বোর্ডে ১১৬৪ এসএসসি পরীক্ষার্থীর বৃত্তি লাভ
সিলেট বোর্ডে ১১৬৪ এসএসসি পরীক্ষার্থীর বৃত্তি লাভ
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ
সীমান্তে বিজিবির ১৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির ১৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top