অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠনে খেলোয়াড় বাছাই ১৭ সেপ্টেম্বর
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৭:২১ অপরাহ্ন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় আগামী অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৬-২৭’-এ অংশগ্রহণের লক্ষ্যে সিলেট জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন করা হবে। এ উপলক্ষে সিলেট মহানগরসহ জেলার ১৩টি উপজেলার অনূর্ধ্ব-১৫ বছর বয়সী আগ্রহী ফুটবল খেলোয়াড়দের বাছাই কার্যক্রমে অংশ নিতে আহ্বান জানিয়েছে সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ)।
যেসব খেলোয়াড়ের জন্মতারিখ ১ জানুয়ারি ২০১১ থেকে ৩১ ডিসেম্বর ২০১৩-এর মধ্যে, তাদের আগামী ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় সিলেট জেলা স্টেডিয়াম, রিকাবীবাজারে সশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট করতে বলা হয়েছে। খেলোয়াড়দের সঙ্গে অনলাইন ভেরিফায়েড জন্মসনদ, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আনতে হবে।
এ বিষয়ে সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহের (০১৭২১-২২৯৬৬৬) সঙ্গে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি






