জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

হাওরাঞ্চলের সাংবাদিকতায় সমস্যা নিয়ে মতবিনিময় সভা


প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৬, ৯:১৬:২৪ অপরাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি: হাওরাঞ্চলের সাংবাদিকতার সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং জুলাই-পরবর্তী সময়ে গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়ে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় সুনামগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন। সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল।

মতবিনিময় সভায় হাওরাঞ্চলের সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, দুর্গম এলাকায় সংবাদ সংগ্রহের সমস্যা, স্থানীয় সংবাদ জাতীয় পর্যায়ে তুলে ধরার প্রতিবন্ধকতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং জুলাই-পরবর্তী সময়ে গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পরিবেশ, পর্যটন ও উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় পর্যায়ে তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা প্রতিকূলতার মধ্যেও দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করছেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাংবাদিকদের সঙ্গে আলোচনা না করে সাইবার নিরাপত্তা আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিক সমাজের মতামত উপেক্ষা করে কোনো আইন প্রণয়ন করা হলে সাংবাদিকরা তা মেনে নেবেন না।

বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক ও দৈনিক জনতার মফস্বল ইনচার্জ জাহাঙ্গীর খান বাবু বলেন, বৈরী পরিস্থিতি মোকাবিলা করেই হাওরাঞ্চলের সাংবাদিকরা দায়িত্ব পালন করছেন। এ অঞ্চলে পর্যটনসহ বিভিন্ন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনা ও সমস্যাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, দৈনিক সমাচারের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, দৈনিক সুনামগঞ্জের সময়-এর সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদার, দৈনিক বাংলাদেশ বুলেটিনের স্টাফ রিপোর্টার জয়েন তালুকদার, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, কালবেলার জেলা প্রতিনিধি কুদরত পাশা, দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস ও সাংবাদিক সালমান ফারসীসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

সুনামগঞ্জ এর আরও খবর
জগন্নাথপুরে দুর্গাপূজা পালন উপলক্ষে প্রস্তুতিসভা

জগন্নাথপুরে দুর্গাপূজা পালন উপলক্ষে প্রস্তুতিসভা

সুনামগঞ্জে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার

সুনামগঞ্জে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার

বিশ্ব শিক্ষক দিবসে শান্তিগঞ্জে র‌্যালি

বিশ্ব শিক্ষক দিবসে শান্তিগঞ্জে র‌্যালি

তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি

তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি

সর্বশেষ সংবাদ
বিশ্বব্যাংকের প্রতিবেদন  : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত
বিশ্বব্যাংকের প্রতিবেদন : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত
রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন
রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন
সরকারের কার্যকর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে : নাসিম হোসাইন
সরকারের কার্যকর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে : নাসিম হোসাইন
জুড়ীতে ক্ষুদ্র ব্যবসায়িকে বিএনপি সভাপতির আর্থিক সহায়তা
জুড়ীতে ক্ষুদ্র ব্যবসায়িকে বিএনপি সভাপতির আর্থিক সহায়তা
জগন্নাথপুরে দুর্গাপূজা পালন উপলক্ষে প্রস্তুতিসভা
জগন্নাথপুরে দুর্গাপূজা পালন উপলক্ষে প্রস্তুতিসভা
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি ড. শফিক
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি ড. শফিক
সীমান্তে মিয়ানমারের গোলা, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি
সীমান্তে মিয়ানমারের গোলা, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি
কিনব্রিজ মোড়ে ৭ জনের কারাদণ্ড
কিনব্রিজ মোড়ে ৭ জনের কারাদণ্ড
হবিগঞ্জে ছেলের কোপে বাবা নিহত
হবিগঞ্জে ছেলের কোপে বাবা নিহত
সিলামে রাসেল হত্যা মামলায় ৩ দিনেও গ্রেপ্তার নেই
সিলামে রাসেল হত্যা মামলায় ৩ দিনেও গ্রেপ্তার নেই
সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
জাফলংয়ে স্ত্রীকে পাচার চেষ্টা : স্বামীসহ গ্রেপ্তার ৪
জাফলংয়ে স্ত্রীকে পাচার চেষ্টা : স্বামীসহ গ্রেপ্তার ৪
সিলেট সীমান্তে বিজিবির ৩২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ৩২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সুনামগঞ্জে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার
সুনামগঞ্জে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৩
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৩
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top