জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

এবার কম পড়বে শীত, স্থায়িত্বও হতে পারে কম

প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬, ১২:১০:০৫ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : মৌসুমি বায়ু বিদায়ের পরও দ্রুত কমবে না তাপমাত্রা। বরং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। ফলে এবার শীতের তীব্রতা ও স্থায়িত্ব দুটোই কম হওয়ার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। তবে শীত কম হলেও দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে নদী অববাহিকায় ঘন কুয়াশার প্রবণতা বাড়তে পারে।

চলতি অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের অক্টোবর-ডিসেম্বরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসময়ে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। বঙ্গোপসাগরে ৩ থেকে ৫টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে ১ থেকে ২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। একই সময়ে দেশে ৪ থেকে ৬ দিন বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা বলেন, এল নিনোর প্রভাবে বিশ্বব্যাপী তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশও এর প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়। ফলে এবার শীতের সময়কাল তুলনামূলক কম হতে পারে। তবে শীত কম হলেও নদী অববাহিকাসহ বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা দিতে পারে। অক্টোবরে বিচ্ছিন্ন বৃষ্টির পাশাপাশি ভ্যাপসা গরমও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, ১ থেকে ১০ অক্টোবর চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, সিলেট ও ময়মনসিংহে স্বল্পস্থায়ী বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। ১১ থেকে ২০ অক্টোবর আবহাওয়া অপেক্ষাকৃত শুষ্ক থাকতে পারে। মাসের শেষভাগে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, এল নিনো বর্তমানে সুপ্রতিষ্ঠিত এবং আগামী কয়েক মাসে আরও শক্তিশালী হয়ে বছরের শেষ দিকে খুব শক্তিশালী পর্যায়ে পৌঁছাতে পারে। ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত এল নিনো অব্যাহত থাকার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ। এর প্রভাবে বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ও বৃষ্টিপাতের স্বাভাবিক ধরনে পরিবর্তন আসতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এসময় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তবে সামগ্রিকভাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার সম্ভাবনা থাকায় এবারের শীত তুলনামূলক উষ্ণ ও স্বল্পস্থায়ী হওয়ার সম্ভাবনাই বেশি।

প্রচ্ছদ এর আরও খবর
বিশ্বব্যাংকের প্রতিবেদন  : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

বিশ্বব্যাংকের প্রতিবেদন : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন

রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন

সরকারের কার্যকর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে : নাসিম হোসাইন

সরকারের কার্যকর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে : নাসিম হোসাইন

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি ড. শফিক

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি ড. শফিক

সর্বশেষ সংবাদ

জুড়ীতে ক্ষুদ্র ব্যবসায়িকে বিএনপি সভাপতির আর্থিক সহায়তা
জুড়ীতে ক্ষুদ্র ব্যবসায়িকে বিএনপি সভাপতির আর্থিক সহায়তা
জগন্নাথপুরে দুর্গাপূজা পালন উপলক্ষে প্রস্তুতিসভা
জগন্নাথপুরে দুর্গাপূজা পালন উপলক্ষে প্রস্তুতিসভা
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি ড. শফিক
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি ড. শফিক
সীমান্তে মিয়ানমারের গোলা, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি
সীমান্তে মিয়ানমারের গোলা, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি
কিনব্রিজ মোড়ে ৭ জনের কারাদণ্ড
কিনব্রিজ মোড়ে ৭ জনের কারাদণ্ড
হবিগঞ্জে ছেলের কোপে বাবা নিহত
হবিগঞ্জে ছেলের কোপে বাবা নিহত
সিলামে রাসেল হত্যা মামলায় ৩ দিনেও গ্রেপ্তার নেই
সিলামে রাসেল হত্যা মামলায় ৩ দিনেও গ্রেপ্তার নেই
সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
জাফলংয়ে স্ত্রীকে পাচার চেষ্টা : স্বামীসহ গ্রেপ্তার ৪
জাফলংয়ে স্ত্রীকে পাচার চেষ্টা : স্বামীসহ গ্রেপ্তার ৪
সিলেট সীমান্তে বিজিবির ৩২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ৩২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সুনামগঞ্জে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার
সুনামগঞ্জে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৩
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৩
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top