সুনামগঞ্জে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬, ৯:০২:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। সোমবার রাত ৮টা ২০ মিনিটের দিকে ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন এলাকায় এসব মদ জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযানকালে মাদক কারবারে জড়িত সন্দেহে থাকা ৩-৪ জন পালিয়ে যায়।
মঙ্গলবার (৬ অক্টোবর) এসআরবি-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ এর নিশ্চিত করে বলেন, এই ঘটনায় অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে জব্দ করা আলামত ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।






