জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

দিল্লিতে আটক নারী বিক্ষোভকারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ


প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৬, ৬:২৮:৪৬ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লিতে চলমান বিক্ষোভে আটক নারী আন্দোলনকারীদের ওপর মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের দাবি, পুলিশের ভ্যানে তোলার পর নারী পুলিশ সদস্যরা তাদের মারধর করেন। কয়েকজনের গলা চেপে ধরা, বুক ও যৌনাঙ্গে আঘাত করা এবং মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগও করেছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল ডট ইনকে দেওয়া সাক্ষাৎকারে এসব অভিযোগ করেন ওয়ার্কার্স পার্টি অব ইন্ডিয়ার সদস্য নওরিন।
তার ভাষ্য অনুযায়ী, রোববার মধ্য দিল্লিতে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে পুলিশ ১৬ জনকে আটক করে একটি ভ্যানে তোলে। আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জনই নারী ছিলেন। নওরিন অভিযোগ করেন, ভ্যানে তোলার পর নারী পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের একে একে মারধর করতে শুরু করেন। দিশা স্টুডেন্টস অর্গানাইজেশনের সদস্য শারন্যাকে ভ্যানের ভেতরে ফেলে এক পুলিশ সদস্য তার গলা চেপে ধরেন।
আরেকজন কনুই দিয়ে তাকে আঘাত করেন বলেও দাবি করেন নওরিন। পরে এক পুলিশ সদস্য শারন্যাকে চিকিৎসার জন্য নিয়ে যান বলে জানান তিনি। নওরিনের আরও অভিযোগ, ভ্যানে থাকা অন্য নারী বিক্ষোভকারীদের বুক ও যৌনাঙ্গে আঘাত করা হয়। এ সময় কয়েকজনের মুঠোফোনও কেড়ে নেওয়া হয়। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যন্তর মন্তরে যাওয়ার পথে বাধা : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে শনিবার ও রোববার দিল্লিতে বিক্ষোভ করেন ককরোচ জনতা পার্টিসহ বিভিন্ন ছাত্র ও প্রতিবাদী সংগঠনের সদস্যরা। তাদের যন্তর মন্তরে যাওয়ার কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়। বিক্ষোভকারীরা ওই এলাকার দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং অনেককে আটক করে। এ ঘটনার পর আটক নারী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে গুরুতর অভিযোগ সামনে এসেছে।

প্রথম পাতা এর আরও খবর
নকশা অনুমোদন শুরু করলো সিউক

নকশা অনুমোদন শুরু করলো সিউক

হুতির তান্ডবে নিরাপত্তা-সঙ্কটে সৌদি

হুতির তান্ডবে নিরাপত্তা-সঙ্কটে সৌদি

সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত, আক্রান্ত ৬০০ ছুঁইছুঁই

সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত, আক্রান্ত ৬০০ ছুঁইছুঁই

সিলেটে হাম উপসর্গে নতুন ভর্তি আরও ১২৩

সিলেটে হাম উপসর্গে নতুন ভর্তি আরও ১২৩

সর্বশেষ সংবাদ
নকশা অনুমোদন শুরু করলো সিউক
নকশা অনুমোদন শুরু করলো সিউক
জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের
জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
হুতির তান্ডবে নিরাপত্তা-সঙ্কটে সৌদি
হুতির তান্ডবে নিরাপত্তা-সঙ্কটে সৌদি
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত, আক্রান্ত ৬০০ ছুঁইছুঁই
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত, আক্রান্ত ৬০০ ছুঁইছুঁই
সিলেটে হাম উপসর্গে নতুন ভর্তি আরও ১২৩
সিলেটে হাম উপসর্গে নতুন ভর্তি আরও ১২৩
জামালগঞ্জ সরকারি কলেজে শিবিরের নবীনবরণ
জামালগঞ্জ সরকারি কলেজে শিবিরের নবীনবরণ
মৌলভীবাজারে ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারে ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা
আব্দুল গফুর উচ্চবিদ্যালয়ে এসএসসি ব্যাচের বিদায় অনুষ্ঠান
আব্দুল গফুর উচ্চবিদ্যালয়ে এসএসসি ব্যাচের বিদায় অনুষ্ঠান
নীলফামারিতে হত্যা মামলার ৩ আসামি সিলেটে আটক
নীলফামারিতে হত্যা মামলার ৩ আসামি সিলেটে আটক
জুড়ীতে আ.লীগ নেতা মনি গ্রেফতার
জুড়ীতে আ.লীগ নেতা মনি গ্রেফতার
হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হকের ইন্তেকাল
হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হকের ইন্তেকাল
গঙ্গায় নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু
গঙ্গায় নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু
চতুর্মুখী সংকটে বাংলাদেশ
চতুর্মুখী সংকটে বাংলাদেশ
জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩৩৪ আনসার-ভিডিপি সদস্য
জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩৩৪ আনসার-ভিডিপি সদস্য
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top