স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৬, ৭:১৭:১৯ অপরাহ্ন
মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ ছাড়া বিজ্ঞান মেলায় বিজয়ীদের পুরস্কার হিসেবে প্রাইজমানি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; জ্ঞান, সৃজনশীলতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মধ্য দিয়েই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে অপার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজ শাখার ইনচার্জ প্রভাষক কাজী সাখাওয়াত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজন কমিটির আহ্বায়ক প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদার। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কলেজের বিভিন্ন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার মধ্যে ছিল বিজ্ঞান মেলা, গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও রসায়ন অলিম্পিয়াড, ইংলিশ স্পেলিং বি, বাংলাবিদ, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র গ্রুপের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। বিজ্ঞপ্তি






