সিলেটে হাম উপসর্গে নতুন ভর্তি আরও ১২৩
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৬, ৭:৫৯:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে গত ২৪ ঘন্টায় হামে মৃত্যুহীন কাটলেও এই সময়ে উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন আরও ১২৩ জন। এদিকে নতুন করে কারও হাম শনাক্ত না হলেও বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৭৯ জন।
বুধবার (১৪ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০২ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪২৯, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১২৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫২, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২, রাগিব রাবেয়া মেডিকেলে ৪, পার্কভিউ মেডিকেলে ১০, বিশ^নাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৪৭৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৪, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৬, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০, নর্থ ইস্টে ৩, পার্কভিউ মেডিকেলে ১৭, সিলেট উইমেন্স মেডিকেলে ২, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, বিশ^নাথে ৬, বিয়ানীবাজারে ৩, গোলাপগঞ্জ ১১, ধর্মপাশায় ২, বাহুবলে ৩, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬২, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ১৯২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৫, হবিগঞ্জে ২৫, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৭৮, হবিগঞ্জে ২৯, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৯ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘন্টায় সিলেটে হামে ১ শিশুর মৃত্যু হয়েছিল।





