জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

২৮ নভেম্বর সারাদেশের চা-বাগানে একযোগে ভোটগ্রহণ


প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৬:৩৭:৩৩ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি : দীর্ঘ সাড়ে আট বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-বি-৭৭) নির্বাচন। এ উপলক্ষে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে শ্রম অধিদপ্তর গঠিত নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর শনিবার সারাদেশের চা-বাগানগুলোতে বিরতিহীনভাবে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের বিস্তারিত তফসিল প্রকাশ করা হয়।
তফসিল অনুযায়ী, আগামী ৫ ও ৬ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ এবং ৫, ৬ ও ৯ নভেম্বর মনোনয়নপত্র গ্রহণ করা হবে। ১০ ও ১১ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১ নভেম্বর বিকেল ৫টার মধ্যে প্যানেলভিত্তিক খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
১২ নভেম্বর বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল ও শুনানি অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এরপর ১৪ নভেম্বর সকাল ১১টায় প্যানেলভিত্তিক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। একই দিন বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং ১৫ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
নির্বাচনের দিন ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে শুরু হবে ভোট গণনা।
নির্বাচনে পঞ্চায়েত কমিটি, প্রাথমিক কার্যকরী পরিষদ, ভ্যালি কার্যকরী পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বিভিন্ন পদে প্যানেলভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা হবে। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচন সভাপতি মণ্ডলী ও সম্পাদক মণ্ডলীÑএই দুই ভাগে অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, সব পদের মনোনয়নপত্র প্যানেলভিত্তিকভাবে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। নির্ধারিত প্যানেলের বাইরে কোনো প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হবে না।
এদিকে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চা-বাগান অধ্যুষিত সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন দপ্তরে তফসিলের অনুলিপি পাঠিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।

মৌলভীবাজার এর আরও খবর
বড়লেখায় ১১ জনকে ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ প্রদান

বড়লেখায় ১১ জনকে ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ প্রদান

বড়লেখায় জাতীয় যুব দিবসে র‌্যালি 

বড়লেখায় জাতীয় যুব দিবসে র‌্যালি 

শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবসে র‌্যালি 

শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবসে র‌্যালি 

কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন

কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন

সর্বশেষ সংবাদ
আমার দেশ ছিঁড়ে ফেলার ভিডিও বার্তার নিন্দা এনইসির
আমার দেশ ছিঁড়ে ফেলার ভিডিও বার্তার নিন্দা এনইসির
সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ
সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ
কোম্পানীগঞ্জে ৮৪ লাখ টাকার ওষুধ উদ্ধার
কোম্পানীগঞ্জে ৮৪ লাখ টাকার ওষুধ উদ্ধার
আস্থায় ফিরছে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো
আস্থায় ফিরছে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো
নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মরতরা 
নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মরতরা 
সিনহা হত্যা মামলা আপিল বিভাগে, শুনানি ১ ডিসেম্বর
সিনহা হত্যা মামলা আপিল বিভাগে, শুনানি ১ ডিসেম্বর
৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা
৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা
সিকৃবিতে স্বয়ংক্রিয় তথ্য বুথ উদ্বোধন
সিকৃবিতে স্বয়ংক্রিয় তথ্য বুথ উদ্বোধন
বড়লেখায় ১১ জনকে ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ প্রদান
বড়লেখায় ১১ জনকে ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ প্রদান
অক্টোবরে ৬৮ শতাংশ কম বৃষ্টি
অক্টোবরে ৬৮ শতাংশ কম বৃষ্টি
দক্ষিণ সুরমায় জাতীয় যুব দিবস উদযাপন
দক্ষিণ সুরমায় জাতীয় যুব দিবস উদযাপন
ঢাকায় বসছে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’
ঢাকায় বসছে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম
অসত্য ও অন্যায়ের সঙ্গে আপস করা যাবে না : জমিয়ত মহাসচিব
অসত্য ও অন্যায়ের সঙ্গে আপস করা যাবে না : জমিয়ত মহাসচিব
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top